News Flash

  • Home
  • Uncategorized
  • গণহারে আগর গাছ চুরি হচ্ছে, হতাশ চাষিরা
Image

গণহারে আগর গাছ চুরি হচ্ছে, হতাশ চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ উত্তর জেলার চুড়াইবাড়ি এবং কদমতলা থানা এলাকার বিভিন্ন জায়গায় গণহারে আগর গাছ চুরির ঘটনা ঘটছে৷ প্রতিটি চুরির ঘটনার ব্যাপারে থানায় লিখিত এফআইআর জানানো হলেও পুলিশ চোর চক্রের পান্ডাদের জালে তুলতে ব্যর্থ হচ্ছে৷ এতে স্থানীয় বাসিন্দা তথা আগর চাষীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷


সংবাদে প্রকাশ, কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রতিটি বাড়িতে কমপক্ষে দুটি করে আগর গাছ রয়েছে৷ আগর গাছ মূল্যবান হওয়ায় তা থেকে ভবিষ্যতে উপার্যনের একটা স্থায়ী বন্দোবস্ত হবে৷ এই আশাতে প্রতিটি বাড়িতেই দুটি করে আগর গাছ লাগিয়েছেন স্থানীয়রা৷ যদিও পূর্বে আগর গাছ বাড়িতে লাগানো অবৈধ ছিল৷ বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর আগর গাছ বাড়িতে লাগানো বৈধ বলে ঘোষণা দেয়৷


এরপরই স্থানীয় বাসিন্দারা বাড়িতে আগর গাছ লাগান৷ চুড়াইবাড়ি থানার অধীন ফুলবাড়ি এলাকার বসিন্দা আলোপ শঙ্কর নাথ বাড়িতে আগর গাছ লাগিয়েছিলেন৷ তার বাড়ির পাঁচটি গাছ চুরি করে নিয়ে যায় দুসৃকতিরা৷ দুই দফায় তার আগর গাছ চুরি হয়েছে৷ এই ব্যাপারে চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন৷ কিন্তু, কোন ফল মিলেনি৷ তারপর তিনি আবার আগর গাছ রোপন করেন৷ আবারও এই গাছগুলি চোরের দল নিয়ে যায়৷ তিনি পুনরায় চুড়াইবাড়ি থানায় এফআইআর করেন৷ চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস জানিয়েছেন, তিনি নিজে এই ব্যাপারে তথ্য তল্লাসী করবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top