News Flash

  • Home
  • Uncategorized
  • অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার দাবি এনসিপির
Image

অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার দাবি এনসিপির

মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.) : সামনেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে মহারাষ্ট্রে। তার আগে অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার দাবিতে সোচ্চার হলেন এনসিপি নেতা নবাব মালিক।

মঙ্গলবার এনসিপি মুখপাত্র তথা বর্ষীয়ান নেতা নবাব মালিক জানিয়েছেন, মহারাষ্ট্রে শীঘ্রই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। কে, কোন দায়িত্ব পাবেন, তা ঠিক করবেন মুখ্যমন্ত্রী। এনসিপি কর্মীদের ইচ্ছা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে বসুক অজিত পাওয়ার।

বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সীমিত সময়ের জন্য উপ-মুখ্যমন্ত্রী হয়েছিল অজিত পাওয়ার। কিন্তু বিজেপি সরকারের ক্ষমতাচ্যূত হওয়ার পরিস্থিতি তৈরি হতেই উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অজিত পাওয়ার।

এদিন সিএএ ও এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে নবাব মালিক জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই আশ্বস্ত করে বলেছেন মহারাষ্ট্রে এনআরসি জারি হবে না। এমনকি কোনও ডিটেনশন ক্যাম্পও তৈরি করা হবে না। সিএএ সংবিধানের ১৪ নম্বর আর্টিকেলের পরিপন্থী। রাজনৈতিক স্বার্থের জন্য সমাজে বিভাজন করার চক্রান্ত।

ঝাড়খন্ডে বিজেপি পরাজয় সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ঝাড়খন্ডে খোদ মুখ্যমন্ত্রী এবং বিধানসভা অধ্যক্ষ হেরেছেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঔদ্ধত্যের জবাব দিয়েছে ঝাড়খন্ডবাসী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top