News Flash

  • Home
  • Uncategorized
  • সেকেরকোটে যুবকের বক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা
Image

সেকেরকোটে যুবকের বক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ ফের রাজ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সোমবার সাতসকালে সেকেরকোটের চা বাগানের রাস্তার ধারে বছর আঠাশের যুবক তনুজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ কিন্তু তাঁর নাকে ও কানে রক্তের ছাপ রয়েছে৷ ফলে তনুজিৎকে খুন করা হয়েছে বলেও অনুমান করা হচ্ছে৷


আজ সকালে সেকেরকোটে কাঞ্চনমালা চা বাগানের পাশে চৌমুহনিবাজারের লাহোরটিলা এলাকার বাসিন্দা ভূষণ সরকারের ছেলে তনুজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ চা বাগানের শ্রমিকরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে আমতলি থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে৷ ছেলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তার বাবা-মা ছুটে আসেন৷


মৃতের বাবা ভূষণ সরকার বলেন, রবিবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল তনুজিৎ৷ রাতে আর বাড়ি ফেরেনি৷ তাঁর কথায়, প্রায় সময় কাজে বেরিয়ে বন্ধুদের বাড়িতেই থেকে যেত সে৷ তাই গতকাল বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করিনি৷ তিনি জানান, তনুজিৎ পরিবারের একমাত্র উপার্জনশীল ছিল৷ স্বাভাবিকভাবে পুত্রশোকে দিশেহারা বাবা-মা তাঁদের পরিবার প্রতিপালন কী করে করবেন তা ভাবাচ্ছে৷


আমতলির এসডিপিও জানিয়েছেন, সেকেরকোটে রাস্তার ধারে মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে আমরা ছুটে এসেছি৷ আপাতদৃষ্টিটি ঘটনাটি খুনের বলে মনে হচ্ছে না৷ তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷ কানে এবং নাকে রক্তের ছাপ নিয়ে প্রশ্ণের জবাবে তিনি বলেন, হয়ত রাস্তায় পড়ে গিয়ে রক্ত বেরিয়েছে৷


এদিকে তনুজিতের মৃত্যু রহস্যজনক বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ তাঁদের কথায়, মৃতের জুতা এবং মানিব্যাগ মৃতদেহের থেকে অনেকটা দূরে পাওয়া গিয়েছে৷ ফলে প্রাণে বাঁচার অনেক চেষ্টা করেছে তনুজিৎ, এমনটাই মনে হচ্ছে৷

Releated Posts

‘ত্রিপুরেশ্বরী বীণা’-র উদ্ভাবনে ভারতীয় পেটেন্ট পেলেন ড. জয়ন্ত সরকার

আগরতলা, ২৮ জুলাই: ত্রিপুরার সাংস্কৃতিক জগতে যুক্ত হলো এক নতুন পালক। আগরতলার বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ড. জয়ন্ত…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top