News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষকে ভালবাসুন, তবেই নেতা হতে পারবেন, যুবাদের উদ্দেশ্যে বিপ্লবের বার্তা
Image

মানুষকে ভালবাসুন, তবেই নেতা হতে পারবেন, যুবাদের উদ্দেশ্যে বিপ্লবের বার্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ সেলফি তুলে বা কারোর সুপারিশে নেতা হওয়া যায় না৷ তার জন্য যোগ্যতা থাকতে হবে৷ অবশ্য যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন মানুষের সুখ দুঃখে পাশে থেকে তাদের ভালোবাসা অর্জন করা৷ তবেই কেউ নেতা হওয়া সম্ভব৷ কারণ, বিজেপি বিশ্বাস করে মানুষের পাশে থেকেই প্রকৃত অর্থে নেতা হওয়া যায়৷ সোমবার রাজধানীর রবীন্দ্র ভবন চত্বরে ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত সৃজনী উন্নয়ন র্যালীতে প্রধান বক্তা হিসাবে যোগ দিয়ে ওই বার্তা দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


তিনি বলেন, ত্রিপুরা সরকার উন্নয়নমূলক কাজ করছে৷ এক্ষেত্রে পারদর্শী সরকারের সঙ্গে পারদর্শী সংগঠন প্রয়োজন৷ তাই, শক্তিশালী সংগঠন বুথ স্তর পর্যন্ত বিস্তৃত করার বার্তা দিলেন তিনি৷ এদিন বিজেপি সভাপতি বলেন, যেসব দলীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সরকারি দায়িত্বে রয়েছেন, তাদের একইসঙ্গে সংগঠনের কাজকর্মকেও গুরুত্ব দিতে হবে৷ সংগঠনকে জনতার কাছে নিয়ে যেতে হবে৷ তিনি দাবি করেন, মানুষের সুখ দুঃখের সঙ্গী হতে পারলেই নেতা হয়ে যাবেন৷ মানুষের ভালোবাসার জায়গায় নিজেকে গড়ে তুলুন৷ সেলফি তুলে নেতা হতে পারবেন না, পরামর্শ দেন তিনি৷


এদিন বিরোধীদের নিশানা করে বিপ্লবের কটাক্ষ, যারা বলছেন নতুন সরকার বেতন-ভাতা দেয়নি, চাকরি দেয়নি, তাদের উদ্দেশ্যে বলি, কেন্দ্রীয় সরকার ২৪০০ কোটি টাকা না দিলে কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হতো না৷ এমন জায়গায় রাজ্যটাকে নিয়ে এসেছিল পূর্বতন সরকার৷ তিনি অনেকটা হুঙ্কারের সুরেই বলেন, যা দিয়েছি তাও দেওয়ার ক্ষমতা ছিলো না ওঁদের৷


এদিন দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি কাজের মূল্যায়ন এবং শক্তিশালী বুথ গঠন করুন৷ তবেই ত্রিপুরায় বিজেপি সরকার দীর্ঘস্থায়ী হবে৷ তাঁর দাবি, গত ২০ মাসে ২৩০০ এর উপর চাকরি হয়েছে, এর মধ্যে নিয়মিত প্রায় ২০০০৷ তৈরি হচ্ছে জব ক্রিয়েটর, যুবকরা হচ্ছেন স্বাবলম্বী৷ বলেন, ত্রিপুরা সরকার বর্তমানে শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে যে কাজগুলি করে চলেছে তা যদি আগের সরকার করত তবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অপর্যাপ্ততা থাকত না৷ তিনি বলেন, রাজ্যে যাতে একজনও বেকার না থাকে, সেই লক্ষ্যে কাজ করে চলেছে তাঁর সরকার৷ এক্ষেত্রে সংগঠনকেও ইতিবাচক ভূমিকা গ্রহণের আহ্বান জানান তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top