News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের শহরে ঢোকার অনুমতি নেই : পুলিশ প্রধান
Image

তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের শহরে ঢোকার অনুমতি নেই : পুলিশ প্রধান

লখনউ, ২২ ডিসেম্বর (হি.স.) : তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হবে না লখনউতে। রবিবার ওই তৃণমূল নেতারা পৌঁছনোর আগেই একথা জানিয়ে দেয় লখনউ পুলিশ। উল্লেখ্য, এদিন উত্তরপ্রদেশে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা তৃণমূলের ওই প্রতিনিধি দলের।

উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিং জানান, আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের কিছু রাজনৈতিক নেতা লখনউতে আসতে চান। আমরা এমন পরিস্থিতিতে তাদের অনুমতি দেব না। কেন না এখানে ১৪৪ ধারা প্রযোজ্য রয়েছে। তাই সেখানে ঢুকতে পারবেন না নেতারা। এদিন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে চারজনের প্রতিনিধি দলের যাওয়ার কথা সেখানে। প্রতিনিধি দলে দীনেশ ত্রিবেদী ছাড়াও থাকবেন প্রতিমা মণ্ডল, নাদিমুল হক, আবির বিশ্বাস। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে আগুন জ্বলছে। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর, দেওবন্দ, মুজফফরনগর, হাপুর, সামলি, প্রয়াগরাজ, বুলন্দশহর, মিরাট সহ বেশ কয়েকটি জায়গার পরিস্থিতি এখনও যথেষ্টই উত্তপ্ত। একাধিক শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহর ছাড়িয়ে অলি-গলিতেও পুলিশের কড়া নজরদারি। এছাড়াও ফিরোজাবাদ এলাকায় বেশ কিছু পুলিশ মোতায়েন করা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। সামলি, হাপুর, এবং মুজাফফারনগর এলাকার পরিস্থিতিও যথেষ্ট থমথমে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top