News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত এক, আহত চার
Image

পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত এক, আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ ধুমধামের সাথে সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন প্রচারসর্বস্ব বলা যেতেই পারে৷ কারণ, প্রতিদিন বেপরোয়া গতির বলি হচ্ছেন মানুষ৷ আজ শনিবারও রাজ্যের পৃথক যান সন্ত্রাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷


আজ সন্ধ্যা ছয়টা নাগাদ বিশালগড় থানাধীন রাস্তার মাথা এবং ভুইয়াঁরমাথা রাস্তার মাঝামাঝি সেতু সংলগ্ণ স্থানে বেপরোয়া লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ আমতলি বাজার সংলগ্ণ এলাকার বাসিন্দা ত্রিপাল সরকার (৪৭) নামের ব্যক্তি অফিস থেকে টিআর ০১ ৯৫০৯ নম্বরের বাইকে চেপে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন৷ লরিটি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. তন্মিষ্ঠা চৌধুরী ত্রিপালবাবুকে মৃত বলে ঘোষণা করেন৷ তিনি বিশালগড় ব্লকে জিআরএস পদে কর্মরত ছিলেন৷ খবর পেয়ে ব্লকের বিডিও বিজয়ন্ত সরকার এবং তাঁর সহকর্মীরা হাসপাতালে ছুটে যান৷ তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷


অন্যদিকে, আজ কিছু সময়ের ব্যবধানে বিশালগড় থানাধীন সুতারমুড়া এলাকায় বাইক ও সুকটির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হয়েছেন দুজন৷ আহতরা হলেন অমরজিৎ দেববর্মা (২৮) এবং অগুর দেববর্মা (৫২)৷ তাঁরা একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে অমরজিৎ দেববর্মাকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করেছেন৷


এদিকে, শান্তিরবাজার মহকুমার অধীন অলইছড়াতে একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুরজ মুড়াসিং (২৪) এবং রঞ্জিৎ সিং (২৫) নামে দুই যুবক৷ তারা শান্তিরবাজার থেকে উদয়পুর যাচ্ছিল৷ এদিন দুপুরে বাইকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গর্তের উপর পড়ে যায়৷ তাতে দুজনে গুরুতর আহত হয়েছে৷ তাদের উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে শান্তিরবাজার থেকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top