News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের উচিত সিএএ কার্যকর করা থেকে বিরত থাকা : শরদ পাওয়ার
Image

মহারাষ্ট্রের উচিত সিএএ কার্যকর করা থেকে বিরত থাকা : শরদ পাওয়ার

পুনে, ২১ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্র সরকারের উচিত বাকি আটটি রাজ্যের মতো নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা থেকে বিরত থাকা বলে জানিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।

শনিবার শরদ পাওয়ার জানিয়েছেন, ভারতের ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতির উপর আঘাত হানতে পারে এই আইন। এনআরসি এবং সিএএ যে আদতে দেশবাসী নজর মূল সমস্যা থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাও দাবি করেছেন তিনি। শরদ পাওয়ারের দাবি, বিহার সহ আটটি রাজ্য এই আইন কার্যকর করা থেকে দূরে সরে এসেছে। মহারাষ্ট্রেরও সেই একই পথ অবলম্বন করা উচিত। বহু রাজনৈতিক যুদ্ধের সেনাপতি শরদ পাওয়ার দাবি করেছে যে কেন্দ্রীয় আইন রাজ্যে কার্যকর না করলে রাজ্যে সরকার ভেঙে দেওয়ারও ক্ষমতা রয়েছে কেন্দ্রের। অন্যদিকে গত রবিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, আইনটির বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। সিএএ-কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের গিয়েছেন কয়েক জন। সাংবিধানিক কাঠামোয় আদৌ এই আইন খাপ খায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top