News Flash

  • Home
  • Uncategorized
  • কড়া নিরাপত্তায় করব দেওয়া হল বিক্ষোভে পদপিষ্ট হয়ে নিহত বারাণসীর বালককে
Image

কড়া নিরাপত্তায় করব দেওয়া হল বিক্ষোভে পদপিষ্ট হয়ে নিহত বারাণসীর বালককে

বারাণসী,  ২১ ডিসেম্বর (হি.স.) : কড়া নিরাপত্তার মধ্যে করব দেওয়া হল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরোধী বিক্ষোভে পদপিষ্ট হয়ে নিহত বারাণসীর বালকের | শুক্রবার বারাণসীর বজরডিহা এলাকায় মিছিলকারীদের পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারায় বছর আটের মহম্মদ সাগের |

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরোধী বিক্ষোভে এবার উত্তাল দেশের একাধিক অঞ্চল | গতকাল আন্দোলনে উত্তপ্ত উত্তরপ্রদেশের বারাণসীর বজরডিহা এলাকা | মিছিল থেকে পুলিশের দিকে উড়ে আসে পাথর-ইট। পালটা পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। সেই সময় রাস্তার পাশে সরু গলিতে খেলছিল বছর আটেকের মহম্মদ সাগের। পুলিশের তাড়া খেয়ে সেখানে আচমকা চলে আসে বিক্ষোভকারীদের ভিড়। পদপিষ্ট হয় সাগের। দ্রুত তাকে হাসপাতালে ভরতি করা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তার। শনিবার কড়া নিরাপত্তায় শেষকৃত্য সম্পন্ন হল ওই বালকের।

জেলাশাসক কৌশল রাজ শর্মা জানান, সাগেরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রশাসেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top