News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে সিএএ প্রতিবাদ-বিক্ষোভ : ৮৮ কোটি টাকার সম্পত্তি নষ্ট ভারতীয় রেলের
Image

দেশজুড়ে সিএএ প্রতিবাদ-বিক্ষোভ : ৮৮ কোটি টাকার সম্পত্তি নষ্ট ভারতীয় রেলের

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরোধিতায় গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের বিভিন্ন রাজ্য| শান্তি ফেরার কোনও লক্ষণ নেই| বিক্ষোভ-প্রতিবাদের জেরে কোথাও ট্রেনের কামড়া, রেল স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল| নষ্ট করা হয়েছে রেলের সুরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতিও| সিএএ ও এনআরসি-র প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতীয় রেলের| ভারতীয় রেলের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ক্ষয়ক্ষতি ও সম্পত্তি নষ্টের পরিমাণ ৮৮ কোটি টাকা|

ভারতীয় রেলওয়ে জানিয়েছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের জেরে ৮৮ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে| পূর্ব রেলওয়ে জোনে ৭২ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে জোনে সম্পত্তি নষ্টের পরিমাণ ১৩ কোটি টাকা এবং উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার জোনে সম্পত্তি নষ্টের পরিমাণ ৩ কোটি টাকা|

প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত দেশের বাকি অংশের সঙ্গে রেল-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের (পশ্চিমবঙ্গ)| ধীরে ধীরে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে| পূর্ব রেলওয়ে জানিয়েছে, অশান্তির জেরে ১৫টি স্টেশন এবং ট্রেনের ৬২টি কামরা নষ্ট  করা হয়েছে| একইপরিস্থিতি দক্ষিণ-পূর্ব রেলওয়ে এবং উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার জোনেও|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top