দাম বাড়ল ডিজেলের, পেট্রোলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.) : ডিজেলের দাম বাড়ানো হলেও স্থিতিশীল রয়েছে পেট্রোলের দাম । শনিবার তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) প্রতি লিটারে ডিজেলের দাম ১৭ থেকে ২১ পয়সা বাড়িয়েছে।  তবে ওএমসি পেট্রোলের দামে কোনও পরিবর্তন আনেনি।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী রাজধানী দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের পেট্রোলের দাম যথাক্রমে ৭৪.৬৩ টাকা, ৭৭.২৯ টাকা,, ৮০.২৯ টাকা এবং ৭৭.৫৮ টাকা প্রতি লিটারে ।  চার মহানগরে ডিজেলের দাম বেড়ে  যথাক্রমে ৬৬.৫৪ টাকা,  ৬৮.৯৫ টাকা , ৬৯.৮০ টাকা এবং ৭০.৩৪ টাকা  প্রতি লিটারে দাঁড়িয়েছে।  রাজধানী দিল্লি সংলগ্ন গাজিয়াবাদে পেট্রোল প্রতি লিটারে 7৫.৮৮ টাকা য় বিক্রি হচ্ছে, ডিজেল প্রতি লিটারে ৬৬.৭১ টাকায় বিক্রি হচ্ছে । নয়েডায় পেট্রোলর দাম প্রতি লিটার ৭৭.০০ টকা  এবং ডিজেল ৬৬.৮৫ টাকায় বিক্রি হচ্ছে।