News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়াল্লিশ লক্ষ টাকার নেশা সামগ্রী ধবংস করল পুলিশ
Image

বিয়াল্লিশ লক্ষ টাকার নেশা সামগ্রী ধবংস করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ রাজ্যে নেশা বিরোধী অভিযানের অন্তর্গত বাজেয়াপ্ত নেশা সামগ্রী ধবংস করার প্রক্রিয়া চলছে৷ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল এবং এসকফ গত দুই দিনে ধবংস করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ১১,৯৭২ বোতল ফেন্সিডিল ও ৩১৭৩ বোতল এসকফ এবং ৩৯,৭৪০টি ইয়াবা ট্যাবলেট ধবংস করা হয়েছে৷ যার বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা৷


প্রসঙ্গত, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নেশা বিরোধী অভিযান জোর কদমে শুরু হয়েছে৷ তাতেও সাফল্যও মিলেছে৷ আজ বোধজং নগরে ফেন্সিডিল এবং এসকফ ধবংস করা হয়েছে৷ এ-বিষয়ে পুলিশ জানিয়েছে, গত ১০ অক্টোবর এডি নগর থানাধীন বাধারঘাটে একটি গুদামে পুলিশি অভিযানে ফেন্সিডিল ও এসকফ উদ্ধার হয়েছিল৷ ফেন্সিডিল ও এসকফ বিক্রি করা নিষিদ্ধ৷ পুলিশের কথায়, বাধারঘাটের ওই গুদাম থেকে ১১,৯৭২ বোতল ফেন্সিডিল এবং ৩১৭৩ বোতল এসকফ উদ্ধার হয়েছিল৷ আদালতের নির্দেশে এখন ওই নেশা সামগ্রী ধবংস করা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের নেশা সামগ্রী আজ ধবংস করা হয়েছে৷


এদিকে, গতকাল ইয়াবা ট্যাবলেট ধবংস করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, গত বছর ডিসেম্বরে সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন মতিনগর গ্রামে নেশা বিরোধী অভিযানে ৩৯,৭৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছিল৷ যার বাজারমূল্য প্রায় ২১ লক্ষ টাকা৷ পুলিশের কথায়, আদালতের নির্দেশেই ওই সমস্ত ইয়াবা ট্যাবলেট ধবংস করা হচ্ছে৷ আগামী দিনেও এধরণের প্রক্রিয়া জারি থাকবে বলে পুলিশ জানিয়েছে৷
নেশা সামগ্রী ধবংসে দায়িত্বপ্রাপ্ত জনৈক পুলিশ আধিকারিক বলেন, ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য রয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সর্বদাই নেশা মুক্ত ত্রিপুরা গঠনে অনুপ্রেরণা দিচ্ছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top