News Flash

  • Home
  • Uncategorized
  • পারদ ১০ ডিগ্রীতে ঠান্ডায় জবুথবু রাজ্য
Image

পারদ ১০ ডিগ্রীতে ঠান্ডায় জবুথবু রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে ত্রিপুরায়৷ বৃহস্পতিবার দিনের আলো ফুটতেই রাস্তাঘাট ছিল প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন৷ তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস, রেকর্ডের ভিত্তিতে জানিয়েছে আবহাওয়া দফতর৷ আজ সকাল থেকেই রাস্তার বিভিন্ন মোড়ে আগুন জ্বালিয়ে গরম তাপ নিচ্ছেন বহু মানুষ৷


ক্যালেন্ডার অনুযায়ী শীতকাল এসে পড়েছে৷ পৌষের সেই কনকনে ঠাণ্ডার অনুভতি আজ তেমন মানুষ বুঝতে পারেন না৷ জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে শীতের আমেজও যেন কোথায় উধাও হয়ে গেছে৷ আবহাওয়া দফতর আগামী দুদিন ত্রিপুরায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে৷


আজ সকাল থেকেই কনকনে বাতাস বইছে৷ সন্ধ্যা হতেই ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে৷ দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল৷ আগামীকালও ত্রিপুরায় প্রচণ্ড ঠাণ্ডা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷


আবহাওয়া দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, এই মরশুমের সম্ভবত আজ সবচেয়ে শীতলতম দিন ছিল৷ কারণ, পূর্বাভাস অনুযায়ী শীতের মরশুমে ত্রিপুরায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top