News Flash

  • Home
  • Uncategorized
  • বড়মুড়ায় হাতির দলের মোকাবিলায় গিয়ে বনদস্যুদের আক্রমণের শিকার বনকর্মীরা
Image

বড়মুড়ায় হাতির দলের মোকাবিলায় গিয়ে বনদস্যুদের আক্রমণের শিকার বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ ডিসেম্বর ৷৷ বড়মুড়া পাহাড়ের পাদদেশে শুখা মরশুমের শুরুতেই নেমে আসতে শুরু করেছে হাতির দল৷ তাতে সমতল এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত৷ উন্মত্ত হাতির তাণ্ডব মোকাবিলা করতে বনকর্মীরা এগিয়ে গেলে বনদস্যুদের হামলার শিকার হন৷ বন দপ্তরের গাড়ি ভাঙচুর করা হয়৷ বনদস্যুদের আক্রমণে দুই বনকর্মী গুরুতরভাবে আহত হয়েছে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বালুছড়া গ্রামে৷


পাহাড়ে শুখা মরশুমে খাদ্যাভাব দেখা দেওয়ায় প্রতিবছরই হাতির দল সমতল এলাকায় নেমে আসে৷ হাতির তাণ্ডবে দিশেহারা কৃষক সহ সকল অংশের মানুষজন৷ হাতি তাড়ানোর জন্য গ্রামবাসীরা রাত জেগে পাহাড়া দিয়েও নিস্তার পাচ্ছেন না৷ বনকর্মীরাও বন্য হাতির তাণ্ডব মোকাবিলায় চেষ্টা চালাচ্ছেন৷
এরই মধ্যে বুধবার বন্য হাতির তাণ্ডব মোকাবিলা করতে এগিয়ে গেলে বন দপ্তরের গাড়ি আটক করে ভাঙচুর ও বন কর্মীদের উপর হামলা চালায় কতিপয় বনজ সম্পদ পাচারকারীরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে বন দপ্তরের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় কৃষ্ণপুর এলাকায় বন্য হাতির তাণ্ডব চলছে এই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়ার বনকর্মীরা দুটিভাগে বিভক্ত হয়ে মুঙ্গিয়াকামীর শ্রীরাম খরা এবং কৃষ্ণপুরে যায় বুধবার সন্ধ্যা ৫টা নাগাদ৷ কৃষ্ণপুরের লাগোয়া বালুছড়া এলাকায় বন কর্মীরা আসতেই একদল বনদস্যু বন কর্মীদের গাড়িটি আটকিয়ে ভাঙচুর চালায়৷ বনদস্যুদের মারধরে আহত হয় দুই বন কর্মী৷


তারা হলেন, মনীন্দ্র মুন্ডা এবং মঙ্গল চন্দ্র সাহা৷ এই খবর তেলিয়ামুড়াস্থিত ফরেস্ট ডিভিশনে পৌঁছা মাত্রই এসডিএফও, তেলিয়ামুড়া মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে যান৷ এদিকে আহত দুই বনকর্মীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ উচ্ছৃঙ্খল যুবকরা বনদস্যু৷ কারণ এইসব বন মাফিয়ারা রাতের অন্ধকারে বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে পাচার করে৷ কিন্তু বনকর্মীরা শক্তপোক্ত ভাবে টহলদারি দেওয়াতে বন মাফিয়াদের পাচার বাণিজ্যে ব্যাঘাত ঘটার কারণেই এই আক্রমণের শিকার হয় বনকর্মীরা৷ এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজধানী থেকে বন দপ্তরের সিসিএফ অমিত শুক্লা৷ তিনি এলাকাবাসীদের সাথে কথা বলেন, ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top