News Flash

  • Home
  • Uncategorized
  • এলপিজি বাল্ক পরিবহণে চুক্তি ভঙ্গের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট
Image

এলপিজি বাল্ক পরিবহণে চুক্তি ভঙ্গের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ আইওসিএলের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিল অল ত্রিপুরা এলপিজি ট্রান্সপোর্টার্স এসোসিয়েশন৷ আজ থেকে বিশালগড় বটলিং প্ল্যান্টে ওই সংগঠন ধর্মঘটে সামিল হয়েছে৷ ফলে, আগামীদিনে রাজ্যে রান্নার গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে৷


এলপিজি বাল্ক পরিবহণে আইওসিএলের সাথে অল ত্রিপুরা এলপিজি ট্রান্সপোর্টার্স এসোসিয়েশনের পাঁচ বছরের চুক্তি হয়েছিল৷ হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের ভেতর থেকে রাজ্যে এলপিজি বাল্ক পরিবহণের দায়িত্ব পেয়েছিল ওই সংগঠন৷ কিন্তু, সম্প্রতি আইওসিএল চুক্তি ভঙ্গ করে বাংলাদেশের একটি সংস্থাকে বরাত দিয়েছে৷ তাতেই এলপিজি ট্রান্সপোর্টার্স এসোসিয়েশন প্রতিবাদে সামিল হয়েছে৷ সম্প্রতি ওই সংগঠনের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল৷ বাংলাদেশের সংস্থার সাথে চুক্তি বাতিল করে তাদের বরাত পুনর্বহালের আর্জি জানানো হয়েছিল৷ কিন্তু, আখেরে কোন ব্যবস্থা না নেওয়ায় আজ থেকে ওই সংগঠন ধর্মঘটে সামিল হয়েছে৷


এদিন সকাল দশটা থেকে বিশালগড় বটলিং প্ল্যান্টের সামনে তারা ধর্মঘট পালন করছেন৷ এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শিবু প্রসাদ দত্ত জানিয়েছেন, সম্পূর্ণ অনৈতিক ভাবে আইওসিএল চুক্তি ভঙ্গ করেছে৷ বাল্ক পরিবহণে বাংলাদেশের সংস্থাকে দায়িত্ব দিয়েছে৷ তাতে, রাজ্যের ট্রান্সপোর্টাররা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে৷ তিনি বলেন, এই পরিবহণ ব্যবসার সাথে গাড়ির চালক এবং শ্রমিকরা নির্ভরশীল৷ চুক্তি বাতিল হওয়ায় তারা কর্মহীন হয়ে পড়বেন৷ তিনি দাবি করেন, বাল্ক পরিবহণে রাজ্যের ট্রান্সপোর্টারদের প্রায় সত্তর শতাংশ গাড়ি নতুন ক্রয় করা হয়েছে৷ ফলে এখন ওই গাড়ির ইএমআই মিটিয়ে দেওয়াও তাদের পক্ষে সম্ভব হবে না৷ তিনি জানান, চুক্তি বাতিলের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে সামিল হয়েছি আমরা৷


এদিন, এই ধর্মঘটকে কেন্দ্র করে বিশালগড় বটলিং প্ল্যান্টের সামনে আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্ণে প্রচুর পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছিল৷ অবশ্য এদিন ধর্মঘট শান্তিপূর্ণ ভাবেই অতিবাহিত হয়েছে৷ কিন্তু, আগামীকাল থেকে পরিস্থিতি কি দাঁড়াবে এখনই অনুমান করা যাচ্ছে না৷ এমনকি রান্নার গ্যাস সিলিন্ডার উৎপাদন ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷ কারণ, ধর্মঘটের দরুন বাংলাদেশের সংস্থা বাল্ক পরিবহণের ঝঁুকি নিতে চাইবে কি না তাতেও অনিশ্চিয়তা দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top