News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটি : আগরতলাকে ঢেলে সাজানো হচ্ছে, রাস্তার সীমানা নির্ধারণেরও উদ্যোগ
Image

স্মার্ট সিটি : আগরতলাকে ঢেলে সাজানো হচ্ছে, রাস্তার সীমানা নির্ধারণেরও উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ ঢেলে সাজানো হচেছ আগরতলা শহরকে৷ স্মার্টসিটি প্রকল্পে কাজের গতি আগামী তিন বছরে শহরের পুরো চেহারাই বদলে দেবে বলে মনে করা হচ্ছে৷ আজ, আগরতলা স্মার্ট সিটি মিশনের সিটি লেভেল এডভাইজারি ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে স্মার্টসিটি প্রকল্পে কাজের নমুনা এবং অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়েছে৷ তাতে শহর আগরতলায় প্রায় সমস্ত রাস্তার সীমানা নির্ধারণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ কারণ, শহর নির্মাণের শুরু থেকেই আজ পর্যন্ত কখনই রাস্তার সীমানা নির্ধারণ করা হয়নি৷


এদিনের বৈঠকে ফোরামের সদস্যরা নানা মতামত দিয়েছেন৷ এদিকে, স্মার্টসিটি মিশনের কাজের অগ্রগতি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে দেখা গেছে, মোট ২৩টি কাজ এখন পর্যন্ত সমাপ্ত হয়েছে৷ তাতে, ১৬ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে৷ এছাড়া ২৩৩ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে আরও ২১টি প্রকল্পের কাজ চলছে৷ এদিকে, ১৯১ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে ১৮টি কাজের দরপত্র আহ্বান করা হয়েছে৷ জানা গেছে, স্মার্টসিটি মিশনে বিভিন্ন কাজে এখন পর্যন্ত ৮৪ কোটি টাকা খরচ করা হয়েছে৷ তার মধ্যে ৭৬ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট ভারত সরকারকে প্রদান করেছে স্মার্ট সিটি মিশন৷
প্রসঙ্গত, ২০১৫ সালে জুন মাসে দ্বিতীয় পর্যায়ে আগরতলা স্মার্টসিটি মিশনের কাজ শুরু হয়৷ ফোরামের সদস্যদের বক্তব্য, স্মার্টসিটি প্রকল্পের কাজ যে গতিতে এগিয়ে চলেছে তাতে তিন বছর পর পুরো চেহারাটাই বদলে যাবে৷ কারণ, এই প্রকল্পে শহরের মোট ২৩.৫ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তায় ফুটপাত এবং ডাবল লেন করা হবে৷ তাতে, শহরের অধিকাংশ এলাকাই এর আওতায় আসবে৷ জানা গেছে, দুটি বিশাল রাস্তা নির্মাণের প্রকল্পের কাজ শুরু হয়েছে৷ জিবি গোলচক্কর থেকে রামঠাকুর সংঘ পর্যন্ত চার কিলোমিটার এবং বড়জলা কালীবাড়ি থেকে দূর্গাচৌমুহনী পর্যন্ত চার কিলোমিটার দৈর্ঘ্য রাস্তা ফুটপাত এবং ডাবল লেন করার কাজ চলছে৷


এই স্মার্টসিটি প্রকল্পে সবচেয়ে বড় প্রকল্প হল মাস্টার সিস্টেম ইনটিগ্রেটর৷ এই প্রকল্পে শহর আধুনিকীকরণে বিশেষ ব্যবস্থা রয়েছে৷ মূলত, শহরে সমস্ত পরিষেবা নজরদারির জন্যই এই প্রকল্পটি ব্যবহৃত হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই প্রকল্পের উদ্বোধনে আসার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর সফরসূচি স্থির হতেই ওই প্রকল্প উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হবে৷ কারণ, ১৩৪ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে ওই প্রকল্পের অধিকাংশ কাজ সমাপ্ত হয়েছে৷
ফোরামের সদস্যের বক্তব্য অনুযায়ী, এই প্রকল্পের অধীন আগরতলা শহরে ৪৬৪ সিসি ক্যামেরা বসবে৷ তাছাড়া ট্রাফিকের লালবাতি উলঙ্ঘন চিহ্ণিত করতে ৮১টি ক্যামেরা বসানো হবে৷ এদিকে, যানবাহনের নম্বর প্লেট অটোমেটিক শনাক্তকরণে ৪৩টি মেশিন বসানো হবে৷ তাছাড়া, ইন্টিগ্রেটেড ট্রাফিক সিস্টেম বসছে ২২টি৷ ওই প্রকল্পের অধীন পরিবেশ দূষণ মাপার জন্য ৬টি স্থানে স্মার্ট পুল সেন্সর বসানোর উদ্যোগ নেয়া হয়েছে৷ তার মধ্যে ৩টি স্থানে ইতিমধ্যে ওই যন্ত্র বসানো হয়েছে৷ এদিকে, আগরতলা শহরে ৪৮টি বাসস্টপ নির্মাণ করা হবে৷ তাতে, যাত্রীদের সমস্ত তথ্য সরবরাহ সহ ইমার্জেন্সি কল বক্স বসানো থাকবে৷ ওই কলবক্স পরিচালনায় নির্দিষ্ট কলসেন্টারও দিবারাত্রি কাজ করবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top