News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের সঙ্গে নদী সংক্রান্ত বৈঠক বাতিল করল বাংলাদেশ
Image

ভারতের সঙ্গে নদী সংক্রান্ত বৈঠক বাতিল করল বাংলাদেশ

ঢাকা, ১৮ ডিসেম্বর (হি.স.) : ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত। রাজধানী দিল্লিতেও ক্ষোভের আগুন জ্বলছে। এরই মধ্যে নয়াদিল্লিতে সঙ্গে ‘জয়েন্ট রিভার কমিশন’ বাতিল করল ঢাকা। বুধবার থেকেই দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে দু’দিনের বৈঠক শুরুর কথা ছিল। ওয়াকিবাহল মহলের মতে বৈঠক বাতিল করার মধ্যে দিয়ে ভারতকে কূটনৈতিক বার্তা দিল বাংলাদেশ।

ভারত ও বাংলাদেশ এই দু’দেশের মধ্যে প্রতিবছরই এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবারে ছ’টি নদীর জলবণ্টন চুক্তি-সহ নদীগুলির তথ্য আদান-প্রদান নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। প্রশাসনিক সূত্রে খবর, প্রতিনিধিদলকে ভারত সফরের অনুমতি দেয়নি ঢাকা। মঙ্গলবার দুপুর পর্যন্ত অনুমতি না মেলায় গতকালই স্পষ্ট হয়ে যায় যে বৈঠকটি আর হচ্ছে না। এই বৈঠকে মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরি, ও দুধকুমার, এই ছ’টি নদীর বিষয়ে তথ্য বিনিময়ের কথা ছিল। জেআরসি’র প্রস্তাবিত বৈঠকের প্রথম দিনে যৌথ কমিটির ও দ্বিতীয় দিন কারিগরি কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। দ্রুত ওই ছ’টি নদীর রূপরেখা চুক্তি চূড়ান্ত করতে তথ্যগুলি বিনিময়ের পরিকল্পনা রয়েছে।

গত আগস্টে ঢাকায় অনুষ্ঠিত জলসম্পদ সচিবদের বৈঠকে তিস্তা ও ফেনীর পাশাপাশি ওই ছয়টি নদীর তথ্য আদান-প্রদানের সিদ্ধান্ত হয়েছিল। বাংলাদেশ ও ভারত ১৯৮৫ সালে প্রথমবার মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরি ও দুধকুমার এই ছ’টি নদীর প্রবাহ একে অন্যের সঙ্গে বিনিময় করেছিল। তখন থেকেই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ছ’টি নদীর জল ভাগাভাগি নিয়ে আলোচনা করে যাচ্ছে। কিন্তু এই বিষয়ে আজও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা। উল্লেখ্য, এর আগে ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী। যদিও দু’জনের কেউই সফর বাতিল করার কারণ নিয়ে স্পষ্ট কিছু বলেননি, বিশ্লেষকদের মতে নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদেই এই পদক্ষেপ করেছে বাংলাদেশ বলেই মনে করছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top