News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহার করা উচিত কেন্দ্রীয় সরকারের : মায়াবাতী
Image

নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহার করা উচিত কেন্দ্রীয় সরকারের : মায়াবাতী

লখনউ, ১৭ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ| দেশের বিভিন্ন রাজ্যে চলছে প্রতিবাদ-বিক্ষোভ| ভবিষ্যতে নেতিবাচক পরিণতি হতে পারে সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে, তাই নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহার করে নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের| নতুন নাগরিকত্ব আইনকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে মঙ্গলবার এমনই জানিয়েছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবাতী| মায়াবতী জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে এই অসাংবিধানিক আইন ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি| অন্যথায় ভবিষ্যতে নেতিবাচক পরিণতি হতে পারে| কংগ্রেস ঠিক আগে যেমনটা করেছিল, কংগ্রেসের মতো জরুরি অবস্থা তৈরি করা উচিত নয় কেন্দ্রীয় সরকারের|’

সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করতে পারে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সংসদীয় পার্টি| মায়াবাতী জানিয়েছেন, ‘বিএসপি-র সংসদীয় পার্টি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছে| সংশোধিত নাগরিকত্ব আইন এবং মহিলাদের প্রতি অপরাধের বিরুদ্ধে উত্তর প্রদেশ বিধানসভাতেও আমরা সরব হব|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top