News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষ মৃত্যুর কোলে ঢলে পড়লেন অগ্ণিদগ্দ গৃহবধূ
Image

অবশেষ মৃত্যুর কোলে ঢলে পড়লেন অগ্ণিদগ্দ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ ডিসেম্বর৷৷ টানা ৭ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লো অগ্ণিদগ্দ গৃহবধূ৷ পারিবারিক কলহের জেরে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন এক গৃহবধূ৷ আগুনের লেলিহান শিখায় শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলো৷ প্রথমে গ্রামীন হাসপাতাল ও জেলা হাসপাতালে চিকিৎসা চললেও অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক জি বিতে রেফার করলে জিবি যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন কৃষ্ণা নমঃ (৩৮) নামের গৃহবধূ৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তরের কদমতলা থানাধীন পূর্ব লালছড়া গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অজিত নমঃ ও তার স্ত্রী কৃষ্ণা নমঃর সাথে কিছু বছর যাবত পারিবারিক কলহ লেগেই থাকত৷ আর পারিবারিক কলহ দিনকে দিন বৃদ্ধি হতে থাকে৷ প্রতিদিনের মত গতকাল সকালবেলাও স্বামী অজিত নমঃ রঙের কাজে যাবার আগে স্ত্রী কৃষ্ণা নমের সাথে প্রচন্ড ঝগড়া ঝাটি করে কাজে চলে যান৷ দুপুর নাগাদ দুই ছেলে কৃষি জমিতে কাজে চলে যায়৷


সেই সুযোগে স্ত্রী কৃষ্ণা নমঃ অভিমানে নিজ বাড়ির পরিত্যক্ত একটি ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন৷ আগুন লাগার পর কৃষ্ণার চিৎকার-চেচামেচি শুনে তার আত্মীয় পরিজনরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে দেখতে পান কৃষ্ণা নমঃর সমস্ত শরীরে আগুন৷ কোনভাবে শরীরে আগুন নিভিয়ে আত্মীয় পরিজনরা কদমতলা থানা ও প্রেমতলা দমকল দপ্তরে খবর দেন৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার পুলিশ ও দমকল কর্মীরা৷ ঘটনাস্থল থেকে পুলিশ অগ্ণিদগ্দ কৃষ্ণাকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণার অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷

ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসকরা কৃষ্ণা নমের শরীর ৯০ শতাংশ পুড়ে যাওয়াতে অবস্থা আশঙ্কাজনক দেখে জি বি হাসপাতালে রেফার করেন৷ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃষ্ণার আত্মীয়-স্বজনরা গতকাল সন্ধ্যা বেলা অগ্ণিদগ্দ কৃষ্ণাকে জিবি নিয়ে যাওয়ার পথে কুমারঘাট এলাকায় রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তারপর সেখান থেকে কৃষ্ণার মৃতদেহটি ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ আজ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷


কদমতলা থানার পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ কি কারণে মাঝবয়সী এক গৃহবধূর গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে পুলিশ৷ শুধু কি স্বামীর সাথে পারিবারিক কলহ, নাকি অন্য কোন রহস্য রয়েছে তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে৷ গায়ে কেরোসিন ঢেলে যে আগুন লেগেছে তা স্পষ্ট পুলিশি তদন্তে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top