News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে সিএএ মামলার শুনানি ১৮ই

সুপ্রিম কোর্টে সিএএ মামলার শুনানি ১৮ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনের শুনানি হবে ১৮ ডিসেম্বর৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বুবদের বেঞ্চ ওই শুনানির দিন ধার্য করেছে৷ এ-বিষয়ে ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে অন্যান্য আবেদনের সাথে তাঁর আবেদনও ওইদিন শুনানি হবে৷ তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চল থেকে নেসু-র আবেদনটিও সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে৷ একইদিনে ওই আবেদনের শুনানি হবে৷


লোকসভা এবং রাজ্যসভাতেও নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর ওই বিলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করেন৷ গত ১২ ডিসেম্বর ওই বিলে রাষ্ট্রপতির হতেই ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেন৷ আজ তিনি বলেন, ওই বিলের বিরোধীতা শুরু থেকেই করছি৷ কারণ, ত্রিপুরায় প্রতিবেশী রাষ্ট্র থেকে একাধিকবার শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, ১৯৪০ সালে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন ত্রিপুরার মহারাজা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন৷ তেমনি ১৯৪৬ সালে নোয়াখালীতে দাঙ্গা হাওয়ায় সেখান থেকে আসা হাজার হাজার শরণার্থীদের ত্রিপুরায় থাকতে দেওয়া হয়েছিল৷ প্রদ্যুতের দাবি, ১৯৪৮ সালে ত্রিপুরার কাঞ্চনপুরে মহারানী কাঞ্চনপ্রভা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য ৩০০ একর জমি বরাদ্দ করেছিলেন৷ শুধু তাই নয়, ১৯৫৬, ১৯৬৫ এবং ১৯৭১ সালে কেন্দ্র এবং রাজ্য সরকার ত্রিপুরায় শরণার্থীদের আশ্রয় দিয়েছে৷


তাঁর বক্তব্য, এদেশে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে একাধিকবার শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে৷ ফলে, এখন পুনরায় বোঝা নেওয়ার ক্ষমতা নেই আমাদের, বলেন তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরার জনজাতিদের ত্যাগের ইতিহাস রয়েছে৷ তা কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে৷ তাদের সমস্যা উড়িয়ে দেওয়া যাবে না৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন৷ তাই ওই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি৷


তাঁর কথায়, আমার আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে তাই আমি কৃতজ্ঞ৷ উত্তর-পূর্বাঞ্চল থেকে নেসু-র আবেদনও সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে৷ তিনি বলেন, বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে তাঁর মামলা পরিচালনা করবেন৷ তাঁর কথায়, ওই আইনের সাংবিধানিক বৈধতাকে আরও অনেকেই চ্যালেঞ্জ জানিয়েছেন৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র আরো বেশ কয়েকটি আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে৷ সুপ্রিম কোর্ট সমস্ত আবেদন একত্রে শুনবেন বলে স্থির করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top