News Flash

  • Home
  • Uncategorized
  • কোনও অন্যায় করিনি, ইমপিচ করলে ফল ভালো হবে না : ডোনাল্ড ট্রাম্প
Image

কোনও অন্যায় করিনি, ইমপিচ করলে ফল ভালো হবে না : ডোনাল্ড ট্রাম্প

নিউ ইয়র্ক, ১৪ ডিসেম্বর (হি.স.) : আমি কোনও অন্যায় করিনি। আমাকে ইমপিচ করলে ফল ভালো হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিরোধীদের আনা ইমপিচমেন্টের দাবিতে সিলমোহর দিয়েছে মার্কিন বিচারবিভাগীয় কমিটি । ইমপিচমেন্টের প্রস্তাব মার্কিন আইনজীবীদের সংগঠনে ২৩-১৭ ভোটে পাশ হয়ে গেল । যার অর্থ খুব শীঘ্রই ইমপিচমেন্টের মুখে পড়তে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট । যা নিয়ে সরব হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |

বিতর্কেক সূত্রপাত বছর খানেক আগে । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প । অভিযোগ ছিল, ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং তাঁর ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন ট্রাম্প । হান্টার বাইডেন ইউক্রেনের একটি প্রাকৃতিক গ্যাস কোম্পনির বোর্ড সদস্য ছিলেন । সেসময় তাঁর বাবা জো ছিলেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট । ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প জেলেনস্কিকে ফোন করে চাপ দেন, কী ভাবে হান্টারকে নিয়োগ করা হয়েছিল, সে বিষয়ে তদন্ত শুরু করার জন্য । তা না করলে ইউক্রেনকে যে পরিমাণ সামরিক সাহায্য অ্যামেরিকা দিচ্ছে তা বন্ধ করার হুমকিও নাকি দিয়েছিলেন ট্রাম্প । বিপুল আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করার বিষয়ে ট্রাম্প তাঁর ক্ষমতা ও পদমর্যাদার ব্যবহার করেছেন বলে অভিযোগ ডেমক্র্যাটদের ।এই কাজে নিজের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানিকে এই কাজে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ । ভোট যত এগিয়ে আসছে বিষয়টি নিয়ে ততই সুর চড়াচ্ছে ডেমক্র্যাটরা ।

পরিস্থিতি ক্রমেই ট্রাম্পের বিপক্ষে যাওয়ায় মুখ খুলেছেন তিনিও । কিন্তু বাস্তবক্ষেত্রে অনেকটাই ধাক্কা খেতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে । যদিও ট্রাম্পের অপরাধ ইমপিচমেন্ট করার মত কিনা তা নিয়ে বিতর্ক রয়ে গেছে । মার্কিন সংবিধান অনুসারে দেশদ্রোহী বা ঘুষ বা উচ্চতর কোনও অপরাধ করলে ইমপিচমেন্টের মুখে পড়ার সম্ভাবনা থাকে । তবে প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধ কতটা গুরুতর তা মোটের উপর স্পষ্ট নয় । এমনকি উচ্চতর অপরাধ বলতে কী সেটাও স্পষ্ট নয় সংবিধানে । যদিও পরিস্থিতি যা তাতে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট শুরু করা কার্যত সময়ের অপেক্ষা । যা নিয়ে সরব হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |

ট্রাম্প টুইটে বলেছেন, “র‍্যাডিকাল লেফট আর নিষ্কর্মা ডেমোক্র্যাটরা মিলে পার্টি অব হেট বানিয়েছে। তারা আমাদের দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।” এর আগে ট্রাম্প বলেছিলেন, সম্পূর্ণ আষাঢ়ে গল্পের ওপরে ভিত্তি করে তাঁকে ইমপিচ করার চেষ্টা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ডেমোক্র্যাটদের কার্যত হুমকি দিয়ে তিনি বলেছেন, “মনে রেখ, একদিন ডেমোক্র্যাট পার্টির কেউ প্রেসিডেন্ট হবেন। তখন হয়তো হাউস অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানদের গরিষ্ঠতা থাকবে। এই দিনটার কথা তারা ভুলবে না।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top