News Flash

  • Home
  • Uncategorized
  • বনধ : রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললো বামফ্রন্ট
Image

বনধ : রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললো বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ বনধ নিয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বামফ্রন্ট কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জনজাতি গোষ্ঠীর বিভিন্ন সংগঠন টানা তিনদিন ধরে যে অচলাবস্থার সৃষ্টি করেছে তাতে জনগণের দুর্ভোগ চরমে উঠেছে৷ স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকায় ছাত্র, শিক্ষক কর্মচারীদের ব্যাপক ক্ষতি হয়েছে৷ দোকানপাট ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে৷ তাতে সাধারণ জনগণের মনে ভিতির সঞ্চার হয়েছে৷ যানবাহন চলাচল বন্ধ থাকায় এবং ৪৮ ঘন্টাব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় জনগণ যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়েছেন৷ রাজ্য সরকার এবিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল নিয়েছেন বলে দাবি করেন বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর৷ বুধবার সন্ধ্যায় মেলারমাঠস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, বিজেপি সরকার দ্বিজাতি তত্বের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক লাভালাভের কৌশল নেবার চেষ্টা করেছে৷

আইএনপিটি, আইপিএফটি, এনসিটি এবং টিএসএফ তাদের দলীয় নেতৃত্বের নির্দেশ মানছে না৷ এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তিনি অভিযোগের আঙুল তুলে৷ রাজ্যে হিন্দু, মুসলিম বিভেদ সৃষ্টি করে দেশের অখন্ডতা বিনষ্ট করার চক্রান্ত চলেছে বলে বামফ্রন্ট কমিটি অভিযোগ করেন৷ বিজনবাবু আরও বলেন, বর্তমান সরকার তিনব্যাপী বিক্ষোভ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি৷ এজন্য রাজ্য সরকারের কাছে জবাবদিহি করেছে বামফ্রন্ট কমিটি৷ বামফ্রন্ট কমিটি রাজ্যের শান্তিকামী জনগণের কাছে বিনিতভাবে আবেদন জানিয়েছে অতিতের ঐতিহ্য জাতি-উপজাতি উভয় অংশের মানুষের সম্প্রীতির বন্ধন অক্ষুন্ন রাখার জন্য৷ বিজনবাবু আন্দোলনকারীদের হিংসার পথ পরিহার করে গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি দাওয়া আদায়ের পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top