News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয়তাবাদের শংসাপত্র বিজেপি থেকে নেওয়ার প্রয়োজন নেই, কটাক্ষ রাউতের
Image

জাতীয়তাবাদের শংসাপত্র বিজেপি থেকে নেওয়ার প্রয়োজন নেই, কটাক্ষ রাউতের

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দাঁড়িয়ে প্রাক্তন জোটসঙ্গী বিজেপির নিন্দায় মুখর হলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। জাতীয়তাবাদ এবং হিন্দুত্বের শংসাপত্র বিজেপি থেকে নেওয়া দরকার নেই শিবসেনার বলে জানিয়েছেন তিনি।

বুধবার সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘গতকাল থেকে শুনে আসছি যে এই বিলকে (নাগরিকত্ব সংশোধনী) যারা সমর্থন করবে না তারা দেশদ্রোহী। আর যারা সমর্থন করবে, তারা দেশভক্ত।’ নাগরিকত্ব সংশোধনী বিলের সম্পর্কে বলতে গিয়ে সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘এই বিলটি পাশ হলে কি অনুপ্রবেশকারিদের হটিয়ে দেওয়া হবে? উদ্বাস্তুদের আশ্রয় দিলে, তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই সকল উদ্বাস্তুদের কি ভোটাধিকার দেওয়া হবে?’

উল্লেখ করা যেতে পারে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করলেও বিলটি নিয়ে যে সংশয় রয়েছে তা দূর না হওয়া পর্যন্ত রাজ্যসভায় বিলটিকে যে সমর্থন করবে না শিবসেনা মঙ্গলবার তা সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সঞ্জয় রাউত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top