News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই ছোট ছোট দল ডেকেছে বন্ধ : মুখ্যমন্ত্রী
Image

রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই ছোট ছোট দল ডেকেছে বন্ধ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ ছোট ছোট দলগুলি নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই বনধ ডেকে উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে৷ মঙ্গলবার এভাবেই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় ডাকা বন-এর নিন্দায় সরব হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

তাঁর দাবি, ত্রিপুরা ক্রমশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে৷ বনধ ডেকে সেই উন্নয়নকে রুখে দেওয়ারই চেষ্টা হচ্ছে৷
মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ তাঁর দাবি, এই বিলে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সাথে ভারতের ক্ষতি হবে না৷ তাঁর কথায়, লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমগ্র দেশবাসীকে এই আশ্বাস দিয়েছেন৷


এদিন বিপ্লব কুমার দেব বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের আওতার বাইরে রাখা হয়েছে এডিসিকে৷ ফলে, এডিসিতে এই বিল লাগু হবে না৷ তবু কেন মানুষ হইচই করছেন তা তিনি বুঝতে পারছেন না৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বনধের কোনও যৌক্তিকতা নেই৷ অবশ্য, ছোট ছোট দল নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই বনধ ডেকে ত্রিপুরার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে৷ তাই, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে৷


মুখ্যমন্ত্রীর দাবি, বনধে মানুষ সাড়া দেবে না৷ কারণ, প্রকৃত সত্য মানুষ জেনে গেছেন৷ তিনি বলেন, ত্রিপুরা উন্নয়নের প্রশ্ণে সঠিক দিশায় এগিয়ে চলেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top