News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ও আরএসএস-কে ভয় পান নীতীশ কুমার, তোপ দাগলেন তেজস্বী যাদব
Image

বিজেপি ও আরএসএস-কে ভয় পান নীতীশ কুমার, তোপ দাগলেন তেজস্বী যাদব

পাটনা, ১০ ডিসেম্বর (হি.স.): নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-কে সমর্থন করে বিহারের জনগণের সঙ্গে ফের বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ কুমার| আসলে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-কে ভয় পান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দেগে মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব| তেজস্বীর কথায়, ‘নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করে বিহারের জনগণের সঙ্গে ফের বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ কুমার| আসলে তিনি বিজেপি ও আরএসএস-কে ভয় পান|’

নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে তেজস্বী যাদব বলেছেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করব আমরা| এই বিল দেশে বিভাজন তৈরি করবে| এই বিলের বিরুদ্ধে আমরা লড়াই করব|’ প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিলের বিপক্ষে-কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে, এনসিপি, সিপিএম, সিপিআই, মুসলিম লিগ, এমআইএম, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি| নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে-বিজেপি, শিরোমণি অকালি দল, শিবসেনা, বিজেডি, জেডিইউ এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top