News Flash

  • Home
  • Uncategorized
  • বনধ : আজও বাতিল ট্রেন ও পরীক্ষা
Image

বনধ : আজও বাতিল ট্রেন ও পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় বন্ধের জেরে আগামীকাল দশম ও দ্বাদশের টেস্ট পরীক্ষা স্থগিত রাখা হয়েছে৷ পরবর্তী সময়ে তার দিনক্ষণ জানানো হবে৷ এদিক, রেল পরিষেবাও বাতিল করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷


শিক্ষামন্ত্রী জানান, ২ ডিসেম্বর থেকে রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু করার কথা থাকলেও অনিবার্য কারণবশত ২ ডিসেম্বর পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছিলো৷ কিন্তু ৪ থেকে ৭ তারিখ পর্যন্ত নির্দিষ্ট পরীক্ষাগুলি সম্পন্ন হয়েছে৷ আজ দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা ৩০৪টি সুকলে নেওয়া হয়েছে৷ ৪১টি সুকলে পরীক্ষা নেওয়া যায়নি৷ যে ৪১টি সুকলে পরীক্ষা হয়নি তা পরবর্তী দিনক্ষণ স্থির করে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷ এছাড়াও আগামী ১০ ডিসেম্বর দশম শ্রেণীর অংক এবং দ্বাদশ শ্রেণীর সাইকোলজি পরীক্ষাটিও অনিবার্য কারণবশত নেওয়া হবে না৷ পরবর্তীতে এই পরীক্ষাটির দিনক্ষণ স্থির করে জানিয়ে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷


পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় যৌথ ফোরামের ডাকা অনির্দিষ্টকালের ত্রিপুরা বন্ধের জেরে আগামীকাল রাজ্যে সমস্ত পেসেঞ্জার ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে৷ তাছাড়া, আগারতলা-শিলচর ও শিলচর-আগরতলা পেসেঞ্জার ট্রেন আংশিক বাতিল করেছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারীক সুভানন চন্দ্র জানিয়েছেন, আগরতলা-শিয়ালদহ কাঞ্চনঝঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত বাতিল করা হয়েছে৷ এছাড়া, আগরতলা-ব্যাঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসফর এক্সপ্রেসও আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত বাতিল করা হয়েছে৷ তাতে স্পষ্ট দূরপাল্লার এই দুটি ট্রেন আগামীকাল রাজ্য থেকে রওয়ানা দেবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top