News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধে আইপিএফটির উশৃঙ্খলতা, পুলিশ ও শিক্ষকসহ আক্রান্ত ১৩
Image

বন্ধে আইপিএফটির উশৃঙ্খলতা, পুলিশ ও শিক্ষকসহ আক্রান্ত ১৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)-এর বিরোধিতা করে ত্রিপুরায় এডিসি এলাকায় ১২ ঘণ্টা বনধে আইপিএফটি-র উশৃঙ্খলতায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ তাঁদের তাণ্ডবে ১২ জন নিরীহ মানুষকে হাসপাতালে নিতে হয়েছে৷ একজন পুলিশ কর্মীও সামান্য আহত হয়েছেন৷ খোয়াই জেলার রতনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় এবং বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ১০ জন শিক্ষক এবং ১ জন গ্রুপ ডি-কে সুকলে যাওয়ার দায়ে আইপিএফটি-র কর্মীরা প্রচণ্ড মারধর করেছেন৷ এছাড়া, গোমতি জেলার নতুনবাজার থানাধীন খেদারনাল এলাকায় বনধকে ঘিরে বিজেপি ও আইপিএফটি সমর্থকদের মধ্যে ঢিল ছুঁড়াছুঁড়ি হয়৷ তাতে, একজন বিজেপি কর্মী ও এক পুলিশ কর্মী আহত হয়েছেন৷ বিজেপি কর্মীর আঘাত গুরুতর হাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে ত্রিপুরার এডিসি এলাকায় আইপিএফটির ডাকা বনধে মিশ্র সাড়া পড়েছে৷ তবে, সংযুক্ত কমিটির ত্রিপুরা বনধ রাজ্যবাসী প্রত্যাখ্যান করেছেন৷ শহর এলাকায় দোকান-পাট, হাট-বাজার খোলা ছিল৷ অবশ্য, পরিবহণ ক্ষেত্রে বনধের ভালই প্রভাব পড়েছে৷ তাছাড়া, বিভিন্ন ট্রেন আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাতিল করেছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷ হামসফর এক্সপ্রেস তেলিয়ামুড়া স্টেশনে আটকে রাখা হয়েছিল৷ এতে যাত্রী ভোগান্তি চূড়ান্ত হয়েছে৷ সড়কপথে যানবাহন চলেনি, তাই আবদ্ধ ট্রেনের যাত্রীদের তেলিয়ামুড়া স্টেশনেই অপেক্ষা করতে হয়েছে৷ এদিকে, সংযুক্ত কমিটি আগরতলায় সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে বিরোধ প্রদর্শন করলে পুলিশ তাদের গ্রেফতার করে৷


আজ সকাল থেকেই এডিসি এলাকায় আইপিএফটি-র কর্মী সমর্থকরা বনধের সমর্থনে পিকেটিংয়ে নেমে পড়েন৷ রাস্তা এবং রেল লাইনে তারা অবরোধ করেন৷ এডিসি এলাকায় জাতীয় সড়ক তাঁরা অবরোধ করেছিলেন৷ এডিসি এলাকায় দোকানপাট, বাজার, অফিস, সুকল, কলেজ বন্ধ ছিল৷ যানবাহন চলাচলও অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম৷ আইপিএফটি সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় ত্রিপুরায় এডিসি এলাকায় ১২ ঘণ্টার বনধে দারুণ সাড়া মিলেছে৷ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বনধে শামিল হয়েছেন৷ তিনি দাবি করেন, এই আন্দোলন ত্রিপুরা সরকারের সাথে বিরোধের বহিঃপ্রকাশ নয়৷ কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ করবে৷ ওই বিলের বিরোধিতায় বনধ পালন করা হচ্ছে৷


খামটিংবাড়ি এলাকায় এদিন বনধ সমর্থকদের পুলিশ গ্রেফতার করেছে৷ ওই এলাকায় বড় মাত্রায় আইপিএফটি সমর্থকরা জড়ো হয়েছিলেন৷ পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক লাল দাস জানিয়েছেন, বনধকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি৷ তিনি জানান, পিকেটারদের গ্রেফতার করা হয়েছে৷ তাঁর দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, সাড়া ত্রিপুরায় প্রয়োজন অনুসারে বন্দোবস্ত করা হয়েছে৷


তবে, বেলা যত গড়িয়েছে আইপিএফটি সমর্থকদের উশৃঙ্খল আচরণ প্রকাশ্যে এসেছে৷ আজ খোয়াই জেলায় রতনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় এবং বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে মাধ্যমিক টেস্ট পরীক্ষা ছিল৷ রতনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে যাওয়ার পথে আইপিএফটি সমর্থকরা এক শিক্ষককে প্রচণ্ড মারধর করেছে৷ অন্যদিকে, বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ভেতরে ঢুকে ১০ জন শিক্ষক এবং ১ জন গ্রুপ-ডিকে প্রচণ্ড মারধর করেছেন আইপিএফটি-র সমর্থকরা৷ আহত শিক্ষকরা হলেন, বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অতনু পাল, নিমাই রায়, দেবব্রত শুক্লদাস, প্রসেনজিৎ সাহা, নারায়ণ নন্দী, অমলেশ দাস, বরুণ দাস, স্বপন দেবনাথ, অলক দাস ও মিহির বিশ্বাস এবং রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নির্মল দেববর্মা৷


বনধ সত্ত্বেও সুকল খোলা রাখার জন্যই তাঁদের মার খেতে হয়েছে বলে জানিয়েছেন জনৈক শিক্ষক৷ খবর পেয়ে পুলিশ ও টিএসআর বাহিনী দ্রুত ঘটনাস্থলে গেলে আইপিএফটি সমর্থকরা সেখান থেকে পালিয়ে যায়৷ পুলিশ আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেছে৷ খোয়াই থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ৮ জনকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা৷ কিন্তু রতনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ১ এবং বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ২ জন শিক্ষকের আঘাত গুরুতর হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে৷
এদিকে, গোমতি জেলার নতুনবাজার থানাধীন খেদারনাল এলাকায় বনধকে ঘিরে বিজেপি ও আইপিএফটি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ বিজেপির বিরুদ্ধে পিকেটিং করার সময় বাধা দেওয়ার অভিযোগ তুলেছে আইপিএফটি৷ ওই সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের মধ্যে ঢিল ছোঁড়াছুঁড়িতে এক বিজেপি কর্মী আহত হয়েছেন৷

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ সে সময় পুলিশের সাথে আইপিএফটি সমর্থকদের ধস্তাধস্তি হয়েছে৷ তাতে এক পুলিশ কর্মী আহত হয়েছেন৷ তবে তিনি গুরুতর আঘাত পাননি৷ কিন্তু, বিজেপি কর্মীর আঘাত গুরুতর হাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অমরপুরের এসডিপিও এবং বিডিও ছুটে যান৷ নতুনবাজার থানার পুলিশ জানিয়েছে, বনধ সমর্থকদের তাণ্ডব কঠোর হাতে দমন করা হয়েছে৷ কড়া পুলিশি ব্যবস্থায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top