News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরে ত্রিপুরায় সিজিএসটি সংগ্রহের হার সবচেয়ে বেশি : বিনোদ গেহলট
Image

পূর্বোত্তরে ত্রিপুরায় সিজিএসটি সংগ্রহের হার সবচেয়ে বেশি : বিনোদ গেহলট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ সারা দেশের মধ্যে ত্রিপুরায় তুলনামূলক ভালো সংগ্রহ হয়েছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (সিজিএসটি)৷ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা সবচেয়ে বেশি সিজিএসটি সংগ্রহ করতে সক্ষম হয়েছে৷ সোমবার সাংবাদিক সম্মেলনে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কমিশনার বিনোদ কুমার গেহলট এই দাবি করে বলেন, ইতিমধ্যে ত্রিপুরায় সিজিএসটি সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে৷ তাঁর ধারণা, গত বছরের তুলনায় এ-বছর ৩০ শতাংশ অধিক আয় হবে৷ এদিকে, সেন্ট্রাল সার্ভিস ট্যাক্স (সিএসটি) জমানায় যাঁদের কর বকেয়া রয়েছে তাঁদের জন্য এককালীন ছাড় দেওয়ার একটি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার৷ ওই প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি৷


এদিন সিজিএসটি কমিশনার বলেন, ত্রিপুরায় সিজিএসটি-র অধীন ১০ হাজার এবং এসজিএসটি-র অধীনে ১৬ হাজার ব্যবসায়ী নথিভুক্ত রয়েছেন৷ তাঁদের মধ্যে প্রায় ৭,৫০০ ব্যবসায়ী সচল৷ তাঁরা সঠিক সময়ে জিএসটি প্রদান করছেন৷ তাঁর দাবি, ত্রিপুরায় সিজিএসটি সংগ্রহ লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যাচ্ছে৷ তিনি বলেন, গত বছর সিজিএসটি খাতে ২২০ কোটি টাকা নগদ সংগ্রহ হয়েছে৷ যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২১০ কোটি টাকা৷ তাঁর দাবি, গত বছরের তুলনায় এ-বছর ৩০ শতাংশ অধিক সিজিএসটি সংগ্রহ হবে৷


তিনি বলেন, জিএসটি চালু হওয়ার পর কর সংগ্রহের হার বেড়েছে৷ সেট্রাল সার্ভিসেস ট্যাক্স জমানায় গড়ে বছরে ৭০ কোটি কর সংগ্রহ হত৷ এখন তা বেড়ে ২২০ কোটি টাকায় পৌঁছেছে৷ তিনি আরও বলেন, ত্রিপুরায় সিজিএসটি সংগ্রহ সারা দেশের তুলনায় যথেষ্ট ভালো৷ শুধু তা-ই নয়, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরায় সবচেয়ে বেশি কর সংগ্রহ হয়েছে৷ এই প্রবণতা বজায় থাকলে ত্রিপুরা সারা দেশে নজির স্থাপন করতে পারবে, আশা প্রকাশ করে বলেন তিনি৷


এদিকে, বকেয়া কর প্রদানে ব্যবসায়ীদের জন্য নতুন যোজনা এনেছে কেন্দ্রীয় সরকার৷ সব-কা বিশ্বাস যোজনায় বকেয়া মিটিয়ে দিলে ব্যবসায়ীদের এককালীন ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বিনোদ কুমার গেহলট৷ তাঁর কথায়, ৫০ লক্ষ টাকা পর্যন্ত বকেয়ায় ৭০ শতাংশ এবং ৫০ লক্ষ টাকার অধিক হলে ৫০ শতাংশ ছাড় পাবেন ব্যবসায়ীরা৷ তিনি জানান, গত জুন থেকে এই যোজনা চালু হয়েছে এবং সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে৷ তিনি জানান, ত্রিপুরায় সিজিএসটি বকেয়া আদায়ে ১১০ জন ব্যবসায়ীকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জন ব্যবসায়ী এই যোজনায় আবেদন জানিয়েছেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় প্রায় ৬০০ কোটি টাকা সিজিএসটি বকেয়া রয়েছে৷ তার মধ্যে তামাকজাত দ্রব্য এবং পেট্রোপণ্য বাদ দিয়ে ৩০-৩৫ কোটি টাকা বকেয়ায় ওই যোজনা প্রযোজ্য হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top