News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ শিক্ষকদের প্রশংসা করলেন শিক্ষামন্ত্রী
Image

১০৩২৩ শিক্ষকদের প্রশংসা করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর ঃ অল ত্রিপুরা ভিক্টিমাইস টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে রবিবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷

রক্তদান শিবিরের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, রক্তদান শিবির সংগঠিত করার মধ্য দিয়ে শিক্ষকরা সমাজ সচেতন তার প্রমাণ দিয়েছেন৷ শিক্ষকরা ইচ্ছে করলেই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ণকে বাস্তবায়িত করতে পারেন বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, সামাজিক আন্দোলন নানা রকমের৷ এধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসম্পর্ক আরও নিবিড় হয় বলে উল্লেখ করেন তিনি৷

শিক্ষামন্ত্রী বলেন, ১০৩২৩ জন শিক্ষকের চাকরীর সময়সীমা মার্চ মাস পর্যন্ত৷ সবকিছু জেনেও তারা কোন ধরনের ধবংসাত্মক কার্যকলাপ বা মানসিকতার পরিচয় না দিয়ে সমাজ সচেতনতার পরিচয় দিয়ে জনসম্পর্ক গড়ে তুলেছেন শিক্ষকরা৷ এধরনের প্রয়াস সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top