News Flash

  • Home
  • Uncategorized
  • বিলাইহামে ডাইরিয়ার প্রাদুর্ভাব, গণহারে আক্রান্ত হাসপাতালে শিশুসহ সাত
Image

বিলাইহামে ডাইরিয়ার প্রাদুর্ভাব, গণহারে আক্রান্ত হাসপাতালে শিশুসহ সাত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ ডিসেম্বর৷৷ শুখা মরশুমের শুরুতেই জনজাতিদের বসতি গ্রামে ডাইরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ ডাইরিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সাত (৭) জন শিশু সহ এক যুবতী তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷


ডাইরিয়া রোগে আক্রান্ত গ্রামে গেল চিকিৎসকের নেতৃত্বে স্বাস্থ্যটিম, ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে বিলাই হাম গ্রামে যারা জ্বর ও ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন তারা হলেন, কেম্ফরাই রিয়াং (৬), লরেন রিয়াং (২ ১/২ বছর), শিয়নজয় রিয়াং (৩), রীতা রিয়াং (১৬), অমৃত রিয়াং (১মাস), লায়ন্সমাই রিয়াং (১ ১/২) বছর, শ্রমিকা রিয়াং (১) বছর, পন্ডিতরাই রিয়াং (১২) মাস৷ রোগাক্রান্তদের মধ্যে অধিকাংশই দুগ্দপোষ্য শিশু৷


এদিনে জ্বর ও ডাইরিয়া রোগে আক্রান্তদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মৃণাল দেববর্মা৷ এ ব্যাপারে তিনি অর্থাৎ চিকিৎসক মৃণাল দেববর্মা জানান৷ জল অথবা ফুড পয়জনিং এর কারণে এমনটা হতে পারে৷ এছাড়াও তিনি বলেন, পানীয় জলের উৎস স্থল ব্যাকটেরিয়া দ্বারা দুষিত হয়ে থাকতে পারে৷ ফলে ডাইরিয়ার প্রার্দুভাব দেখা দিতে পারে৷ কারণ গ্রাম-এর মানুষজন একই জলের উৎস স্থল থেকে জল সংগ্রহ করে৷


পরে তিনি জানান, শনিবার মুঙ্গিয়াকামী হাসপাতালে থেকে একটি স্বাস্থ্য কর্মীদের টিম বিলাই হাম গ্রামে স্বাস্থ্য শিবির করে৷ এর মধ্যে মোট ১২ জন ডাইরিয়া ও জ্বরের রোগীর সন্ধান পায়৷ এর মধ্যে ৮ জন রোগাক্রান্তকে শনিবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এনে ভর্তি করানো হয়৷ বাকি ৪ জনকে প্রাথমিক ভাবে অষুধ দিয়ে দেওয়া হয়৷ উল্লেখ্য থাকে প্রতি শুখা মরশুমেই বিলাইহাম গ্রাম সহ উপজাতি বসতিগ্রামগুলিতে জল বাহিত রোগের প্রার্দুভাব দেখা দেয়৷ তাই এবছর ও ব্যাতিক্রম হল না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top