News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলগুলিতে ১৫টি ঐচ্ছিক বিষয় যুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষে
Image

সুকলগুলিতে ১৫টি ঐচ্ছিক বিষয় যুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর ৷৷ আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সুকল গুলিতে ১৫টি ঐচ্ছিক বিষয় যুক্ত হতে চলেছে৷ নবম শ্রেণী থেকে ছাত্র ছাত্রীরা ওই ঐচ্ছিক বিষয়গুলি বাছাই করতে পারবে৷ বৃহস্পতিবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণীতে পাচটি মেইন সাবজেক্টের অতিরিক্ত ১৫টি ঐচ্ছিক বিষয় যুক্ত ককরতে চলেছে৷


তিনি জানান, ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল৷ ওই কমিটি টানা দুইদিন বৈঠকে ১৫টি ঐচ্ছিক বিষয় বাছাই করেছেন৷ তাঁর দাবি, ছাত্র ছাত্রীদের ভালো নম্বর পেতে ঐচ্ছিক বিষয়গুলি সহায়ক হবে৷ তিনি জানান, মেইন সাবজেক্টে ভালো নম্বর না পেলে ঐচ্ছিক বিষয়ে নম্বর তুলে ফলাফল ভালো করা যাবে৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারতীয় বিদ্যাভবন, কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়, বয়েজ বুধজং সুকল, রামকৃষ্ণ বিদ্যালয়ের অধ্যক্ষকের পাশাপাশি পর্ষদ সচিবকে নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছিল৷ তাঁরা দুইদিনের বৈঠকে আলোচনা শেষে যোগা, পর্যটন, ব্যাঙ্কিং ও বিমা, সেলস এন্ড মার্কেটিং, মিউজিক, ফুড প্রডাকশন, স্বাস্থ্য, প্রযুক্তি, শারীর শিক্ষা, ইলেক্ট্রনিক্স এন্ড হার্ডওয়ার, কৃষি, সিকিউরিটি, ফেশন এন্ড ওয়েলনেস ইত্যাদি বিষয় ঐচ্ছিক হিসেবে স্থির করেছেন৷ সাথে তিনি যোগ করেন, মেইন সাবজেক্ট হিসেবে ইংরেজি, বাংলা অথবা কক্বরক, গণিত, বিজ্ঞান এবং সমাজ বিদ্যা যুক্ত হয়েছে৷ তিনি বলেন, এসসিইআরটি ওই বইগুলি সিবিএসই থেকে সংগ্রহ করবে৷


এছাড়া শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ৭টি সরকারি সরকারী বিদ্যালয়ে বাণিজ্য বিষয়, ৩টি সরকারী বিদ্যালয়ে বিজ্ঞান যুক্ত করা হয়েছে এবং ১টি উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top