News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়ি থানায় ঘুঘুর বাসা, নালিশ জানালেন হেলদোল নেই কর্তৃপক্ষের
Image

চুড়াইবাড়ি থানায় ঘুঘুর বাসা, নালিশ জানালেন হেলদোল নেই কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ ডিসেম্বর৷৷ চুরাইবারি থানার এক গুণধর সিনিয়র কনস্টেবলের উৎপাতে অতিষ্ঠ তার সহকর্মীরা৷ নিজের ইচ্ছেমতো ডিউটি বন্টন ও ভাগ বাটোয়ারা করে চলছে সে৷ সবাই তার বয়সে জুনিয়র হলেও কাউর কথা সে মানতে রাজি নয়৷ এমনকি নিজেদের অফিসারদেরও অবহেলা করে চলছে সে৷ থানার সিনিয়র দারোগাবাবুদের কথা অমান্য করে নিজের ইচ্ছেমতো ডিউটি করে চলছে সে৷


এদিকে চুরাইবারি থানাতে জয়েন্ট করার পর থেকেই নিজের কোয়াটারে প্রতি রাতেই মদ মাংসের আসর বসাচ্ছে ওই পুলিশকর্মী বলেও অভিযোগ৷ তার কোয়াটারের আশেপাশে থাকা অন্যান্য পুলিশকর্মীরা অতিষ্ঠ হয়ে সেই বিষয়টি থানার উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ কে শুনে কার কথা৷ তাছাড়াও তিনি আবার সকল পুলিশকর্মীদের বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছেন৷
উনার সামান্য সরকারি মাইনে হলেও প্রতি মাসে বিভিন্ন পুলিশকর্মী ও অন্যান্য সাধারণ মানুষদের বিপদে অর্থ সাহায্য করেন৷ তাও আবার বিনা সুদে৷ এখানেই প্রশ্ণ দেখা দিয়েছে কি করে একজন কনস্টেবল সামান্য মাইনা পেয়ে প্রতিমাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ধার দিয়ে থাকেন অন্যান্য সহকর্মীদের মধ্যে৷ তাহলে কি বাঁকা পথে উনার কোন দুনম্বরী রোজগার রয়েছে ? আর থাকবে নাই বা কেন, সিনিয়র কনস্টেবল বলে কথা৷


এমনকি ঐ গুনধর সিনিয়র কনস্টেবল কিছুদিন চুড়াইবাড়ি থানার ডিউটি বাটার দায়িত্বে ছিলেন৷আর সেই সময় অন্যান্য পুলিশকর্মীদের সুবিধা পাইয়ে দিতেন রঙিন বোতলের বিনিময়ে, এমনটাও অভিযোগ রয়েছে৷ আর সেই বিষয়ে জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন সকলে৷ এখন দেখার বিষয় উর্দতন কর্তৃপক্ষ এই বিষয়টির দিকে কতটুকু দৃষ্টিপাত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top