News Flash

  • Home
  • Uncategorized
  • আড়ালিয়ায় বাল্য বিবাহ আটকে দিল চাইল্ড লাইন
Image

আড়ালিয়ায় বাল্য বিবাহ আটকে দিল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ রাজ্যে প্রশাসনের চোখে ধুলো দিয়ে বাল্য বিবাহের চেষ্টা অব্যাহত রয়েছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এলাকাতেও এ ধরনের চেষ্টা চলেছে৷ রবিবার আড়ালিয়ায় পঞ্চদশ বর্ষীয়া নাবালিকার বিয়ে আটক দিতে সক্ষম হয়েছে চাইল্ড লাইন৷ আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া ১৫ বছরের এক নাবালিকার বিয়ে আটকে দিয়েছে চাইন্ড লাইন৷


জাা যায়, একই এলাকায় একুশ বছরের এক যুবকের সঙ্গে ১৫ বছরের নাবালিকাকে বিয়ে দেবার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত ছিল৷ খবর পেয়ে চাইল্ড লাইনের কাউন্সিলার সুতপা হোমরায় পূর্ব মহিলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে আড়ালিয়ায় যান৷ বেশকিছুক্ষণ খোঁজাখুজির পর বিয়ে বাড়ির সন্ধান পান৷ সেখান থেকে নাবালিকাকে উদ্ধার করে পূর্ব মহিলা থানায় নিয়ে আসা হয়েছে৷ ছেলে ও মেয়ে থানায় নিয়ে আসা হয়েছে৷ ছেলে ও মেয়ে উভয় পক্ষের অভিভাবকরাও থানায় এসেছেন৷


এ ধরণের অভিযান জারী থকবে বলে জানিয়েছেন চাইল্ড লাইনের কাউন্সিলার সুতপা হোমরায়৷ প্রশাসনের কঠোর মনোভাবের তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে শিশু শ্রম ও নাবালিকা বিয়ের ঘটনা অব্যাহত রয়েছে৷ যেসব ক্ষেত্রে চাইল্ড লাইন খোঁজ পাচ্ছে সেখানেই ছুটে গিয়ে ব্যবস্থা নিচ্ছে৷ বাল্যবিবাহ বন্ধ করতে সমাজের সকল অংশের জনগণকে আরও সচেতন হতে হবে৷ অন্যথায় এই প্রবনতা বন্ধ করা কষ্টকর হয়ে উঠবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top