News Flash

  • Home
  • Uncategorized
  • বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার, ব্যাঘ্রাতঙ্ক কুর্তিতে
Image

বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার, ব্যাঘ্রাতঙ্ক কুর্তিতে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১ ডিসেম্বর৷৷ উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কুর্তিতে বিরল প্রজাতির বেশ কয়টি বিড়ালছানা উদ্ধার হয়েছে৷ বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তো বটেই, আতঙ্কেরও সৃষ্টি হয়েছে এলাকায়৷ অনেকে উদ্ধারকৃত বিড়াল ছানাগুলোকে বাঘের বাচ্চা বলে সন্দেহ করছেন৷ তাঁদের ধারণা, বাচ্চাগুলি এখানে থাকলেও তাদের বাঘিনী মা আশপাশ কোথাও রয়েছে৷ খবর পেয়ে বন দফতরের কর্মীরা ছুটে এসে এগুলো বাঘের বাচ্চা নয় বললে, হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয় আতঙ্কিতরা৷


জানা গেছে, কুর্তি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের খেতে ধান কাটতে গিয়ে স্থানীয় কতিপয় যুবক চারটি বিরল প্রজাতির বিড়াল ছানা দেখেন৷ তারা গ্রামে এই খবর ছড়িয়ে দেন৷ দাবানলের মতো খবরটি গোটা কুর্তিতে ছড়িয়ে পড়ে৷ বিড়ালের বাচ্চাগুলো দেখতে কাতারে কাতারে মানুষ ছুটতে থাকেন৷ কেউ কেউ বিরল প্রজাতির জংলি বিড়াল ছানা বলে মনে করলেও বেশিরভাগ নাগরিক এগুলো বাঘের বাচ্চা বলে আতঙ্ক ছড়িয়ে দেন৷


খবর পৌঁছে স্থানীয় বন দফতরে৷ খবর পেয়ে ছুটে আসেন চোরাইবাড়ি ফরেস্ট বিট অফিসার অমিয় সূত্রধর, পানিসাগর ফরেস্ট প্রোটেকশন ইউনিটের ইনচার্জ ফামকিমা ডার্লং-সহ অন্যরা৷ তাঁরা এসে এগুলোকে বাঘের বাচ্চা নয় বলে অভয় দেন স্থানীয়দের৷ এর পর ঘটনাস্থল থেকে চারটি বিরল প্রজাতির বিড়াল ছানাকে উদ্ধার করে তাঁরা পানিসাগরে বন বিভাগের সদর দফতরে নিয়ে যান৷ বর্তমানে বিড়াল ছানাগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে বন দফতর সুত্রে জানা গেছে৷


এদিকে পানিসাগর ফরেস্ট প্রটেকশন ইউনিটের ইনচার্জ ফামকিমা ডার্লং জানান, বিরল প্রজাতির বিড়ালের ছানাগুলোকে উদ্ধার করে নিয়ে গেছেন তাঁরা৷ মূলত এগুলো জংলি বিড়াল৷ সচরাচর এগুলো জনপদে আসে না৷ তাই একটু ভিন্ন প্রজাতির দেখে স্থানীয়রা বিড়ালের ছানাগুলোকে বাঘের বাচ্চা বলে ধারণা করেছিলেন৷ আগামীকাল সোমবার এগুলোকে ফের পরীক্ষা করে পানিসাগরের রৌয়া বন্যপ্রাণী সংরক্ষিত এলাকায় ছেড়ে দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top