News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যানের সদস্যপদ খারিজ মামলায় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের
Image

কৈলসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যানের সদস্যপদ খারিজ মামলায় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে’র সদস্যপদ খারিজ করার জন্য জনস্বার্থ মামলায় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা এ ব্যাপারে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন৷ কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আদালত৷

পুর পরিষদের সদস্য হওয়া স্বত্বেও নীতিশ দে পদত্যাগ না করে বিজেপির টিকিটে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলেন৷ নীতিশ বাবু নির্দল প্রার্থী হিসেবে পুর পরিষদে জয়ী হয়েছিলেন৷ পরবর্তী সময়ে সদস্যপদ থেকে পদত্যাগ না করেই তিনি বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ এই মামলার রায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানান নীতিশবাবুর আইনজীবী৷ এ বিষয়ে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা জানান, নীতিশ দে কৈলাসহর পুর পরিষদের ৬নং ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন৷ পুর আইন অনুযায়ী নির্দল প্রার্থী কোন রাজনৈতিক দলে যোগ হতে পারেন না৷

নীতিশ দে পুর নিগমের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্বেও পদত্যাগ না করেই বিজেপির টিকিটে বিধানসভার প্রার্থী হন৷ এরই বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন চন্দ্রশেখর সিনহা৷ এই মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা৷ বীরজিৎ বাবু বলেন হাইকোর্টের রায়ে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে৷ নীতিশ দে’র কোন মূল্যবোধ নেই বলেও তিনি মন্তব্য করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top