News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত ২০ মাসে মন্ত্রী বিধায়কদের আয় ব্যায় সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন গোপাল রায়
Image

বিগত ২০ মাসে মন্ত্রী বিধায়কদের আয় ব্যায় সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন গোপাল রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দুর্নীতি ও ভ্রষ্টাচার চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়৷ মন্ত্রী বিধায়করা দুর্নীতিতে জড়িয়ে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে বলে অভিযোগ৷ বিগত ২০ মাসে মন্ত্রী বিধায়কদের আয় ব্যায় সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন গোপালবাবু৷

রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ এনেছেন কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি গোপাল রায়৷ রাজ্যে প্রতিদিন খুন সন্ত্রাস, আত্মহত্যা খাদ্যাভ্যাব ও কাজের অভাব রয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ এ বিষয়ে বিস্তারিত পরিসংখ্যানও তিনি তুলে ধরেন৷ বিজেপি’র নেতৃত্বাধীন সরকার ভিষন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করছে না বলেও তিনি অভিযোগ করেন৷ রাজ্যে ৬০ হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না৷ ১০,৩২৩ জনের ভাগ্য নিয়ে সরকার ছিনিমিনি খেলছে৷

বিগত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছেন গোপালবাবু৷ বামফ্রন্ট সরকারের অপরিণত মস্তিষ্কের ফলেই ১০,৩২৩ শিক্ষকের ভাগ্য ঝুলছে৷ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷ তিনি বলেন, প্রতিদিন হত্যা, আত্মহত্যা, খুন সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top