News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র নিয়ে মঙ্গলবার রায় দেবে সুপ্রিম কোর্ট, বাড়ল উদ্বেগ-উত্কণ্ঠা

মহারাষ্ট্র নিয়ে মঙ্গলবার রায় দেবে সুপ্রিম কোর্ট, বাড়ল উদ্বেগ-উত্কণ্ঠা

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): উদ্বেগ-উত্কণ্ঠার অবসান হল না, বরং আরও বাড়ল| মহারাষ্ট্র নিয়ে মঙ্গলবার সকালে রায় দেবে সুপ্রিম কোর্ট| মহারাষ্ট্রে কী হবে, তা জানা যাবে মঙ্গলবার সকাল সাড়ে দশটায়| মহারাষ্ট্র নিয়ে শুনানি চলাকালীন সোমবার আইনজীবী মুকুল রোহতাগি সুপ্রিম কোর্টে জানান, দেবেন্দ্র ফড়ণবিশের পক্ষে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে, দেখেই তাঁকে সরকার গঠনে আহ্বাণ জানান মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি|

মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরোধিতায় সোমবার যৌথ পিটিশন দায়ের করে শিবসেনা-এনসিপি-কংগ্রেস| শিবসেনার হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন কপিল সিব্বল এবং কংগ্রেস-এনসিপি-র হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙভি| শিবসেনার আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘ভোর ৫.১৭ মিনিটে রাষ্ট্রপতি শাসন কেন তুলে নেওয়া হল মহারাষ্ট্রে| তারপর আটটায় শপথগ্রহণ হয়ে গেল? অর্থাত্ ৫.১৭ মিনিটের মধ্যেই সমস্ত কিছু সারা হয়েছিল|’ মহারাষ্ট্র বিজেপির আইনজীবী মুকুল রোহতগি বলেন, বিজেপির সঙ্গে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে| এর পরেও রাজ্যপালের নির্দেশকে চ্যালেঞ্জ করা যায় কি? রাজ্যপাল যেদিন আস্থাভোটের দিন স্থির করেছেন সে দিনই আস্থাভোট হওয়া উচিত|

মহারাষ্ট্র নিয়ে শুনানি চলাকালীন সোমবার সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, আমার কাছে আসল কাগজপত্র রয়েছে| তুষার মেহতা এদিন মোট তিনটি চিঠি তুলে ধরেন আদালতে, যার মধ্যে একটি হল দেবেন্দ্র ফড়ণবিশের তরফে রাজ্যপালকে দেওয়া সংখ্যাগরিষ্ঠতার চিঠি| দ্বিতীয় চিঠিটি অজিত পওয়ারের লেখা| তাতে ৫৪ জন এনসিপি বিধায়কের স্বাক্ষর ছিল| রাজ্যপালের দেবেন্দ্র ফড়ণবিশকে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর তৃতীয় চিঠিও জমা পড়ে আদালতে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top