News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ৭৮ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত, গ্রেপ্তার ট্রাক চালক
Image

চুড়াইবাড়িতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ৭৮ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত, গ্রেপ্তার ট্রাক চালক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ নভেম্বর৷৷ রাজ্য পুলিশের মহা নির্দেশক এ কে শুক্লা উত্তর জেলার চুরাইবাড়ি ও কদমতলা সফরের প্রাকমুহূর্তে বৃহৎ পরিমাণে নেশাজাতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ ও বিএসএফ জওয়ান৷চুরাইবারি থানা এবং ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের যৌথ অভিযান৷ চুড়াইবাড়ি থানাধীন খেরেংজুড়ি এলাকায় অভিযান চালিয়ে আটক এইচআর-৬৩সি-০৯৬৮ নম্বরের ইলেভেন জিরো নাইন মিনি ট্রাক৷ মিনি ট্রাক থেকে উদ্ধার ৮৮০ কেজি নেশাজাতীয় গাঁজা৷ যার বাজারমূল্য প্রায় ৭৮ লক্ষ টাকা৷ সাথে আটক চালক বাদল দেব (৩৯)৷ এই গাঁজাগুলি তেলিয়ামুড়া থেকে গৌহাটি নিয়ে যাচ্ছিলো৷


চুরাইবাড়ি থানার পুলিশ বিপুল পরিমাণ নেশাজাতীয় গাঁজাসহ মিনি ট্রাক ও ট্রাক চালককে তাদের হেফাজতে নিয়ে একটি এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পানিসাগর বিএসএফ ইন্টিলিজেন্স ব্রাঞ্চের গোপন সূত্রের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশ ও ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের জোয়ানরা যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি এইচআর-৬৩সি-০৯৬৮ নম্বরের ইলেভেন জিরো নাইন মিনি ট্রাক আটক করেন৷চুরাইবাড়ি থানাধীন খেরেংজুড়ি এলাকায় অভিযান চালিয়ে মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ক্যেভিনের পেছনের বডিতে সম্পূর্ণ আলাদা করে একটি বক্সের ভেতর সুকৌশলে বিপুল পরিমাণ নেশাজাতীয় গাঁজা মজুদ অবস্থায় দেখতে পান৷এই অভিযানে নেতৃত্ব দেন চুড়াইবাড়ি থানার এস আই সাধন মজুমদার৷


এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর মহাকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর সহ ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট প্রিয়ব্রত ভেরুয়া সহ বিএসএফ আধিকারিক গন৷তারপর গোপন বক্সের ভেতর থেকে ৮৮ প্যেকেট নেশাজাতীয় গাঁজা উদ্ধার করেন পুলিশ ও বিএসএফ জওয়ান৷প্রতি প্যেকেটে ১০ কেজি করে মোট ৮৮০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ও বিএসএফ জওয়ান৷ যার বাজারমূল্য প্রায় ৭৮ লক্ষ টাকা৷ সাথে আটক করা হয় ইলেভেন জিরো নাইন মিনি ট্রাক চালককে৷ ধৃত চালকের নাম বাদল দেব (৩৯) পিতা মৃত পরেশ দেব৷তেলীয়ামুড়ার মহারানীর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা৷চুরাইবাড়ি থানার পুলিশ উদ্ধারকৃত বিপুল পরিমাণ নেশাজাতীযগাঁজা সহ ট্রাক ও ট্রাক চালককে চুরাইবাড়ি থানার হেফাজতে নিয়ে এসেছে৷ পাশাপাশি একটি এনডিপিএস এক্ট্যে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


অপরদিকে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর জানান, বিএসএফ ইন্টিলিজেন্স ব্রাঞ্চের গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে একটি মিনি ট্রাক থেকে ৮৮ প্যেকেটে মোট ৮৮০ কেজি নেশাজাতীয় গাঞ্জা উদ্ধার করেন৷ উদ্ধারকৃত গাঁজা বাজার মূল্য প্রায় ৭৮ লক্ষ টাকা বলে জানিয়েছেন মহকুমা আধিকারিক৷ উনি আরো জানান,মিনি ট্রাক চালক বাদল দেবকে আটক করতে সক্ষম হয়েছেন এবং বিপুল পরিমাণ গাঁজা গুলি চালক তেলীয়ামুড়া থেকে গৌহাটি নিয়ে যাচ্ছিলো৷ পাশাপাশি একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ৷
আজকের বিপুল পরিমাণে নেশা বিরোধী অভিযানে অনেকটাই সাফল্য কুড়িয়ে নিলো উত্তর জেলার পুলিশ ও ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়ন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top