News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিক্ষেত্রে ত্রিপুরায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে, বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রুপালা
Image

কৃষিক্ষেত্রে ত্রিপুরায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে, বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রুপালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ কৃষিক্ষেত্রে ত্রিপুরার সম্ভাবনা অপরিসীম৷ এর কারণ, কেন্দ্রে মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কৃষি ও কৃষকদের ভীষণ উন্নতি হয়েছে৷ কেন্দ্রীয় সরকার গৃহীত প্রকল্পে কৃষকরা দারুণভাবে উপকৃত হচ্ছেন৷ তবুও রাজ্যগুলিতে কোনও সমস্যা রয়েছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখার জন্য কৃষিমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাই ত্রিপুরায় কৃষি ও কৃষককল্যাণে চলমান প্রকল্পের বিভিন্ন কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করতে এসেছেন তিনি৷ বক্তা কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ দফতরের প্রতিমন্ত্রী পুরুষোত্তম রুপালা৷ তিনি জানিয়েছেন, কৃষিক্ষেত্রে ত্রিপুরায় কাজকর্ম যথেষ্ট সন্তোষজনক৷


শনিবার অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুষোত্তম রুপালা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে গোটা দেশের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি দারুণ উপকৃত হয়েছে৷ তাই রাজ্যগুলির চলমান কাজের মূল্যায়নে এসেছি৷ তিনি বলেন, রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করছে৷ ফলে ত্রিপুরাকে দেশের মূলস্রোতে নিয়ে যেতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে৷


তাঁর কথায়, ভৌগোলিক অবস্থানগত কারণে ত্রিপুরা এবং রাজ্যের কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ ওই সমস্যাগুলি সমাধানের পথ খুঁজে বের করতে রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করেছি৷ সাথে তিনি যোগ করেন, আগামীদিনে কৃষি ও কৃষকদের উন্নয়নে রূপরেখা স্থির করার জন্য আজ আলোচনা হয়েছে৷


কেন্দ্রীয় মন্ত্রী জানান, ত্রিপুরায় কৃষিক্ষেত্রে অগ্রগতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ প্রয়োজনীয় সহায়তা ত্রিপুরাকে কৃষিক্ষেত্রে দেশের অগ্রণী স্থানে পৌঁছে দেবে৷ তাই, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে রাজ্যের মতামত জেনেছি৷ এদিন তিনি বলেন, ত্রিপুরায় জৈব পদ্ধতিতে চাষাবাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ মূলত, সারা দেশের জৈব পদ্ধতিতে চাষাবাদের কদর রয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় কৃষিকাজের সার খুব কম ব্যবহৃত হচ্ছে৷ আগামীদিনে জৈব পদ্ধতিতে চাষাবাদেও ত্রিপুরায় অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷


এদিকে, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বাস্তবায়নে সমস্যার বিষয়টি তিনি স্বীকার করেছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ঋণগ্রহীতা কৃষকদের ফসল বিমা যোজনা সুযোগ লাভে অসুবিধা হচ্ছে৷ এক্ষেত্রে বিমা সংস্থাগুলির সাথে কথা বলা জরুরি হয়ে পড়েছে৷ তাঁর কথায়, রাজ্যের সমস্ত কৃষকের তথ্য সংগ্রহ করেছি৷ ফসল বিমা যোজনায় স্থিতি জেনেছি৷ তিনি বলেন, দিল্লি ফিরে গিয়ে বিমা সংস্থাগুলিকে ডাকা হবে৷ ওই সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ তবে, ফসল বিমা যোজনা কৃষকদের দারুণ উপকারি এ-বিষয়টিও তিনি তুলে ধরেছেন আজ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top