News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের ফাঁদেই ফেঁসেছে শিবসেনা, কটাক্ষ শিবরাজের

নিজের ফাঁদেই ফেঁসেছে শিবসেনা, কটাক্ষ শিবরাজের

দাতিয়া(মধ্যপ্রদেশ), ২৩ নভেম্বর (হি.স.) : নিজের ফাঁদেই ফেঁসেছে শিবসেনা বলে শনিবার জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এদিন শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, জনাদেশ বিজেপির পক্ষে গিয়েছে। মহারাষ্ট্রে সফল ভাবে বিজেপি সরকার গঠন করেছে। কোনও পক্ষেই যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে, ফলে নিজের ফাঁদেই ফেঁসেছে শিবসেনা। শিবসেনা, এনসিপি ও কংগ্রেস সরকার গঠন করলে, তা মহারাষ্ট্রের জন্য ক্ষতিকারক হত। বিগত পাঁচ বছরে দেবেন্দ্র ফড়ণবিশের নেতৃত্বাধীন বিজেপি সরকার অসাধারণ কাজ করেছে। জনকল্যাণের জন্য স্থায়ী সরকার দিতে বদ্ধপরিকর বিজেপি।

একই কথা বলেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গরকরি। কংগ্রেস ও এনসিপিকে কটাক্ষ করে নীতিন গরকরি জানিয়েছেন, ক্রিকেট এবং রাজনীতিতে যে কোনও কিছুই হতে পারে।

উল্লেখ করা যেতে পারে এদিন সকালে সমস্ত জল্পনা উল্টে দিয়ে  রাজভবনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবিশ। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অজিত পাওয়ার। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top