News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জন্য দায়ী বিজেপি : উদ্ধব ঠাকরে
Image

মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জন্য দায়ী বিজেপি : উদ্ধব ঠাকরে

মুম্বই, ২২ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিই (বিজেপি) দায়ী| শুক্রবার বিজেপিকে আক্রমণ করে এমনই মন্তব্য করেছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে| একইসঙ্গে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও টানাপোড়েন অবসানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কোনও প্রচেষ্টা না করায় আক্ষেপ প্রকাশ করেছেন উদ্ধব ঠাকরে|

শুক্রবার মুম্বইয়ে শিবসেনা বিধায়কদের বৈঠকে উদ্ধব ঠাকরে বলেছেন, ‘মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য দায়ী বিজেপি| মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক-সঙ্কট কাটানোর জন্য কোনও প্রচেষ্টাই করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহও কোনও উদ্যোগ দেখাননি| শিবসেনাকে কিছু না বলেই এনডিএ থেকে বহিষ্কার করা হয়েছে| এজন্যই কংগ্রেস ও এনসিপির সঙ্গে সরকার গঠন করছে শিবসেনা|’ উদ্ধব ঠাকরে আরও বলেছেন, ‘ভোটগণনার পরে, বিজেপি ও শিবসেনার মধ্যে যখন বিবাদ তৈরি হয়েছিল তখন শুধুমাত্র দেবেন্দ্র ফড়ণবিশ আমাকে ফোন করেছিলেন| সেই সময় থেকে এখনও পর্যন্ত, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি কোনও প্রচেষ্টাই করেননি| রাজ্যে বিকল্প সরকার তৈরি করার অত্যন্ত প্রয়োজন ছিল| এ জন্য এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গঠনের কাজ শুরু হয়|’ সূত্রের খবর, শিবসেনা বিধায়কদের বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের নামই উঠে এসেছে| যদিও, আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top