News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে সমস্ত স্কুল ও কলেজ খুলেছে, পড়ুয়াদের উপস্থিতি ৯৮ শতাংশ : সরকার
Image

জম্মু ও কাশ্মীরে সমস্ত স্কুল ও কলেজ খুলেছে, পড়ুয়াদের উপস্থিতি ৯৮ শতাংশ : সরকার

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক| জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই খুলে গিয়েছে সমস্ত স্কুল ও কলেজ| পড়ুয়াদের উপস্থিতি ৯৮ শতাংশ| বুধবার সংসদে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার| রাজ্যসভায় লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতি মন্ত্রী জি কিশান রেড্ডি জানিয়েছেন, ‘কাশ্মীর উপত্যকা-সহ গোটা জম্মু ও কাশ্মীরজুড়ে খুলে গিয়েছে সমস্ত স্কুল ও কলেজ, এই তথ্য দিয়ে জম্মু ও কাশ্মীর সরকার| দশম ও দ্বাদশ শ্রেণিতে এখন পরীক্ষা চলছে, পড়ুয়াদের উপস্থিতি ৯৮ শতাংশ|’

স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি আরও জানিয়েছেন, ‘এই মুহূর্তে, শুধুমাত্র ৬০৯ জন জেলবন্দি রয়েছেন| বাকিদের মুক্তি দেওয়া হয়েছে| ৫ আগস্ট প্রতিরোধমূলকভাবে পাথর-নিক্ষেপকারী, বিচ্ছিন্নতাবাদী এবং কয়েকজন রাজনৈতিক নেতা-সহ মোট ৫,১৬১ জনকে গ্রেফতার করা হয়েছিল|’ জি কিশান রেড্ডি আরও জানিয়েছেন, ‘দেশের স্বার্থে যথাসময়ে কিছু ব্যবস্থা নিতে হবে| জরুরি অবস্থার সময় একজনের চেয়ার বাঁচাতে ৩৬ জন সাংসদকে গ্রেফতার করা হয়েছিল, আমরা আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই কাজ করছি|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top