News Flash

  • Home
  • Uncategorized
  • সিয়াচেনে তুষার-ধসে মৃত্যু ৪ জন সেনা জওয়ান-সহ ৬ জনের, ব্যথিত প্রতিরক্ষা মন্ত্রী
Image

সিয়াচেনে তুষার-ধসে মৃত্যু ৪ জন সেনা জওয়ান-সহ ৬ জনের, ব্যথিত প্রতিরক্ষা মন্ত্রী

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): সিয়াচেন হিমবাহে তুষার-ধসের জেরে বরফের নীচে চাপা পড়ে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর ৪ জন জওয়ান-সহ মোট ৬ জন। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন পোর্টার। বরফের নীচে চাপা পড়ে ৪ জন সেনা জওয়ান এবং দু’জন পোর্টারের অকাল মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যথিত রাজনাথ সিং শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘সিয়াচেনে তুষার-ধসে সেনা জওয়ান এবং পোর্টারের মৃত্যুতে ব্যথিত। তাঁদের সাহসিকতার জন্য স্যালুট জানাচ্ছি। পরিবারের প্রতি হৃদয় বিদারক সমবেদনা।’

তুষার-ধসের পর সোমবার বিকেলে সিয়াচেন হিমবাহে আটকে পড়ে ভারতীয় সেনার একটি দল। বিকেল সাড়ে তিনটে নাগাদ সিয়াচেন হিমবাহের উত্তর প্রান্তে ধস নামে। প্রায় ১৯০০০ ফুট উচ্চতায় জওয়ানদের টহলদারি দল মোতায়েন ছিল। তাঁদেরই বেশ কয়েকজন আটকে পড়েন হঠাৎ ধস নামায়। আটকে পড়া জওয়ানদের উদ্ধার করা হলেও ৪ জন জওয়ান এবং দু’জন পোর্টারকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বরফের নীচ থেকে ৮ জনকেই উদ্ধার করা হয়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে হেলিকপ্টারে উদ্ধার করে নিকটবর্তী মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, প্রবল ঠাণ্ডার কারণে ৪ জন জওয়ান এবং দু’জন পোর্টারের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top