News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল
Image

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) :  নেপালে ভূমিকম্প | মঙ্গলবার সন্ধ্যার এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লি, লখনউ সহ উত্তর ভারত।এদিন অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩ | এর উৎসস্থল ছিল নেপালের খাপটাদ ন্যাশনাল পার্ক।

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, দিল্লি, লখনউ সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের খাপটাদ ন্যাশনাল পার্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৫.৩ । তবে এই কম্পনের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী, মূলত ভারত-নেপাল সীমান্তেই প্রথমে ভূমিকম্প হয়। আর তার রেশই চলে দিল্লি, এনসিআর এবং উত্তর ভারতে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা দেখা গিয়েছে ৫.৩।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী এই ভূকম্পনের উৎসস্থল আসে নেপালের খাপটাদ ন্যাশনাল পার্ক। ভূপৃষ্ঠের ১.৩ কিমি গভীরে কম্পন হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল নেপালে। সে বার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল গোটা নেপাল। বহু বিল্ডিং ভেঙে পড়ার পাশাপাশি কমপক্ষে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top