News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে রাজনৈতিক রেষারেষিকে কটাক্ষ সরসঙ্ঘচালকের
Image

মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে রাজনৈতিক রেষারেষিকে কটাক্ষ সরসঙ্ঘচালকের

নাগপুর, ১৯ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে রাজনৈতিক রেষারেষিকে কটাক্ষ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত। নাগপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, প্রকৃতির ক্ষতি মানে মানুষের ক্ষতি। এটা জানা সত্বেও মানুষ নিজেদের অভ্যাস পরিবর্তন করবে না। ঝগড়া করে কোনও ফায়দা নেই জেনেও সমাজে ঝগড়া হয়। মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে রাজনৈতিক দলগুলির রেষারেষিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন আরএসএসের সরসঙ্ঘচালক।

মঙ্গলবার নাগপুরের চিটনবিশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ মোহন ভাগবত জানিয়েছেন, স্বার্থ থেকেই সমাজে এত ঝগড়া এবং নেতিবাচক শক্তির বাড়বাড়ন্ত। স্বার্থ কোনও ব্যক্তির হতে পারে। কিন্তু তাতে দেশের ভাল হয় না। উল্টে খারাপ হয়। স্বার্থ খারাপ জেনেও কেউ সেটিকে পরিত্যাগ করে না।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট জয়যুক্ত হলেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিজেপির সঙ্গে জোট ছিন্ন করে এনডিএ থেকে বেরিয়ে আসে শিবসেনা। এর ফলে বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ওই রাজ্যে । কিন্তু বিজেপি ও শিবসেনার ঝগড়া এখনও থামছে না।

গত ৫ নভেম্বর সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবতের সঙ্গে দেখা নিজের দলের অবস্থান স্পষ্ট করেন দেবেন্দ্র ফড়নবিশ। ৭ নভেম্বর এক অনুষ্ঠানে মোহন ভাগবত জানিয়েছিলেন, ব্যক্তি এবং সমাজে পারিস্পারিক সৌহার্দ্যবোধ থাকাটা একান্ত জরুরি। আত্মীয়তা যে কোনও সম্পর্কের ভিত্তি। সরসঙ্ঘচালকের এমন আহ্বানের পরেও বিজেপি এবং শিবসেনার মধ্যে সম্পর্কের বরফ এখনও গলেনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top