News Flash

  • Home
  • Uncategorized
  • জেল হেপাজতে টিএসআর অ্যাঃ কমান্ডেন্ট লকআপে কেন রাখা হল জানতে চাইল কোর্ট
Image

জেল হেপাজতে টিএসআর অ্যাঃ কমান্ডেন্ট লকআপে কেন রাখা হল জানতে চাইল কোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ সাংবাদিক সুপীদ দত্ত ভৌমিক হত্যা মামলায় আটক টিএসআর দুই নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট স্বরুপানন্দ বিশ্বাসকে ৪ দিনের রিমান্ড শেষে সোমবার পুনরায় পশ্চিম জেলার মুখ্যবিচার বিভাগীয় আদালতে তোলা হয়৷


এদিন, স্বরূপানন্দ বিশ্বাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত এবং জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ আগামী ৩০ নভেম্বর তাকে পুনরায় আদালতে তোলার নির্দেশ দিয়েছে আদালত৷ তাছাড়া স্বরূপানন্দ বিশ্বাসকে কেন সিবিআই হেপাজতে না রেখে পুলিশ লকআপে রাখা হয়েছে তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতকে জানাতে বলেছেন বিচারক৷ স্বরুপান্দ বিশ্বাসের আইনজীবী মৃণালবাবু জানিয়েছেন, সিবিআই’র আইনজীবী আদালতকে বলেছেন স্বরূপানন্দ বিশ্বাসকে মূলত গ্রেপ্তার করা হয়েছে বোধজংনগর থানায় দায়ের করা এফআইআরের ভিত্তিতে৷


যদিও, এই এফআইআর মূলে গৃহীত মামলার তদন্ত করার জন্য রাজ্য সরকার ইতিপূর্বে সিট গঠন করেছিল৷ সেই সিট আদালতে চার্জশিটও দাখিল করেছে৷ চারজনের স্বাক্ষীও নেওয়া হয়েছে আদালতে৷ চলছে বিচার প্রক্রিয়া৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top