News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম হ্যাক, লুকআউট নোটিশ হ্যাকারদের বিরুদ্ধে, টাকা ফেরতের আশ্বাস দিল ব্যাঙ্ক
Image

এটিএম হ্যাক, লুকআউট নোটিশ হ্যাকারদের বিরুদ্ধে, টাকা ফেরতের আশ্বাস দিল ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ রাজ্যে প্রায় ৭০ লক্ষ টাকার ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় পুলিশ হ্যাকারদের চিহ্ণিত করতে পেরেছে৷ তারা তুরস্কের বাসিন্দা৷ তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে৷ এখন পর্যন্ত প্রায় ২৮টি মামলা হয়েছে ব্যাঙ্ক প্রতারণার৷


সদরের এসডিপিও ধ্রুব নাথ জানিয়েছেন, প্রত্যেকের টাকা ব্যাঙ্ক ফেরত দেবে৷ কারণ, সমস্ত ঘটনায় ওটিপি দেওয়ার মতো কোনও কিছু হয়নি৷ এক্ষেত্রে হ্যাকাররা এটিএম-এ স্ক্যানার লাগিয়ে টাকা হাতিয়েছে৷ তাঁর দাবি, আরবিআই-এর নির্দেশিকা মোতাবেক ওটিপি না দিলে প্রতারণার সমস্ত ঘটনায় আমানতকারীর টাকা ব্যাঙ্ক ফেরত দিতে বাধ্য৷ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দিব্যেন্দু চৌধুরী জানিয়েছেন, এ-ধরনের ঘটনায় ব্যাঙ্কের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে৷ সেই মোতাবেক আবেদন জানালে গ্রাহকদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হবে৷ দুঃশ্চিন্তার কোনও কারণ নেই, অভয় দিয়ে বলেন তিনি৷


রাজ্যে গত কয়েকদিনে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকদের প্রায় ৭০ লক্ষ টাকা লুটে নিয়ে গেছে হ্যাকাররা৷ পশ্চিম আগরতলা থানায় মোট ২৮টি মামলা হয়েছে ব্যাঙ্ক প্রতারণার৷ এই ঘটনায় সোমবার দিনভর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিভিন্ন শাখায় গ্রাহকরা এটিএম ব্লক করার জন্য হাজির হন৷ পুলিশ এই জালিয়াতির ঘটনায় ৪-টি এটিএম চিহ্ণিত করতে পেরেছে৷ গত ৩ নভেম্বর বটতলা, ইন্দ্রনগর, কামান চৌমুহনি স্টেট ব্যাঙ্ক অভ ইন্ডিয়ার এটিএম কাউন্টার এবং পোস্ট অফিস চৌমুহানিস্থিত ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের এটিএম থেকে যারাই টাকা তুলেছেন তাঁদের এটিএম হ্যাক হয়েছে৷


স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দিব্যেন্দু চৌধুরী আজ বলেন, যে এটিএম কাউন্টার থেকে হ্যাক হয়েছে সেই কাউন্টারে যাঁরা গেছেন তাঁদের সকলের এটিএম আপাতত ব্লক করে দেওয়া হয়েছে৷ এছাড়া কয়েকটি সন্দেহজনক এটিএম কাউন্টারে যাঁরা গেছেন তাঁদের এটিএমও ব্লক করে দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, নিরাপত্তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যের সমস্ত এটিএম কাউন্টারে বিশেষ নজরদারি চালানো হচ্ছে৷ সেক্ষেত্রে এটিএম হ্যাক হওয়ার নতুন কোনও ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে না৷


এদিকে আজ সদরের এসডিপিও ধ্রুব নাথ জানিয়েছেন, এটিএম হ্যাক করে ব্যাঙ্ক জালিয়াতির সাথে তুরস্কের দুই বাসিন্দার যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে৷ তাদের বিরুদ্ধে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ লুকআউট নোটিশ জারি করেছে৷ তাদের নাম ফেতাহ্ আলদেমির এবং হাকান জানবোর্কান৷ তাঁর দাবি, খুব শীঘ্রই তাদের জালে তোলা সম্ভব হবে৷ এদিন তিনি জানান, পুলিশের সাইবার সেল খুব তৎপরতার সাথে তদন্ত চালিয়ে যাচ্ছে৷ এতে অপরাধীদের ধরা খুব কঠিন কাজ বলে মনে হচ্ছে না৷ তিনি বলেন, ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে কোনও গ্রাহক যদি অটিপি কাউকে না দিয়ে থাকেন, তা-হলে তার খোয়ানো সমস্ত টাকা ব্যাঙ্ক ফেরত দিতে বাধ্য৷ আরবিআই-এর নির্দেশিকায় এমনটাই বলা আছে৷


এ-বিষয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দিব্যেন্দু চৌধুরী বলেন, কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি করা হলে ব্যাঙ্কের নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানালে সেই টাকা ফেরত দেওয়া হবে৷ তবে, ত্রিপুরাবাসীর মন থেকে ভয় দূর হচ্ছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top