News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুলে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে গ্রেনেড হামলা, ৪ জন আফগান সৈনিক-সহ আহত ৫
Image

কাবুলে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে গ্রেনেড হামলা, ৪ জন আফগান সৈনিক-সহ আহত ৫

কাবুল, ১৮ নভেম্বর (হি.স.): ফের সন্ত্রাসী হামলা আফগানিস্তানের রাজধানী কাবুলে| সোমবার সকালে কাবুলের পুলিশ ডিস্ট্রিক্ট ১৯ (পিডি ১৯)-এর অন্তর্গত মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে গ্রেনেড হামলায় আহত হলেন ৪ জন আফগান সৈনিক এবং একজন সাধারণ নাগরিক| আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ মোটরবাইক আরোহী সন্দেহভাজন গ্রেনেড নিক্ষেপ করে| গ্রেনেড বিস্ফোরিত হয় মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে|

গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন ওই স্থানে দাঁড়িয়ে থাকা ৪ জন আফগান সৈনিক এবং একজন সাধারণ নাগরিক| গ্রেনেড ছোড়ার পরই ওই সন্দেহভাজন পালিয়ে যায়| বিস্ফোরণের পরই ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়| এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন হামলার দায় স্বীকার করেনি| প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৪ জন আফগান সৈনিক এবং একজন সাধারণ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top