News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির আকাশ পরিষ্কার, জোড়-বিজোড় নীতির আর প্রয়োজন নেই : অরবিন্দ কেজরিওয়াল
Image

দিল্লির আকাশ পরিষ্কার, জোড়-বিজোড় নীতির আর প্রয়োজন নেই : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): ধোঁয়াশা ও দূষণ থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে রাজধানী দিল্লি| রাজধানীর আকাশ ফের পরিষ্কার হয়ে উঠেছে| তাই দিল্লির রাস্তায় জোড়-বিজোড় পরিবহণ নীতির আর প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| জোড়-বিজোড় নীতি নিয়ে সোমবারই পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা ছিল দিল্লি সরকারের| সেই মতো এদিন সাংবাদিকদের মুখোমুখি হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল|

সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানিয়েছেন, ‘আকাশ এখন পরিষ্কার, তাই জোড়-বিজোড় পরিবহণ নীতির আর কোনও প্রয়োজন নেই|’ ট্যাপ জলের গুণমানের ক্ষেত্রে দিল্লির স্থান এখন তলানিতে, এ প্রসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, ‘১১টি নমুনার উপর ভিত্তি করে কোনও শহরের জলের গুণমানকে বিচার করা যায় না| তাছাড়া কোথা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তা জানাননি রামবিলাস পাসোয়ানজি| দিল্লির প্রতিটি ওয়ার্ড থেকে আমি পাঁচটি নমুনা সংগ্রহ করব, সেই সমস্ত নমুনা সংগ্রহ করা হবে এবং জনসমক্ষে তথ্য জানানো হবে|’

প্রসঙ্গত, বায়ুদূষণ থেকে মুক্তি পেতে গত ৪ নভেম্বর থেকে দিল্লির রাস্তায় চালু হয়েছিল জোড়-বিজোড় পরিবহণ নীতি| ৪ নভেম্বর থেকে চালু হওয়া জোড়-বিজোড় পরিবহণ নীতি গত ১৫ নভেম্বর সমাপ্ত হয়| ধীরে ধীরে দিল্লির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় সোমবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, জোড়-বিজোড় নীতির আর কোনও প্রয়োজনীয়তা নেই|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top