News Flash

  • Home
  • Uncategorized
  • লাল গেরুয়ার হিংসায় উত্তপ্ত খয়েরপুর
Image

লাল গেরুয়ার হিংসায় উত্তপ্ত খয়েরপুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ খয়েরপুরে সিপিএমের জনসভা শেষে ফেরার সময় বাসে হামলা চালিয়েছে দুসৃকতিরা৷ তাতে পুরুষ মহিলা সহ কমপক্ষে নয় জন আহত হয়েছে৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আহতদের আগরতলা সরকারী মেডিকেল কলেজেরে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷ আহতদের মধ্যে চারজন মহিলাও আছেন৷ এর মধ্যে গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা কমিটির সদস্যা বিনা দেববর্মাও রয়েছেন৷ এদিনের ঘটনার সাথে শাসক দলের দুসৃকতিরা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর৷


সংবাদে প্রকাশ, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রবিবার খয়েরপুর বাজারে সিপিএমের ডাকে একটি মিছিল ও সভার আয়োজন করা হয়৷ এই মিছিল ও সভার জন্য পুলিশের তরফ থেকে অনুমতিও নেওয়া হয়েছিল বলে খবরে প্রকাশ৷ মিছিল ও সভায় নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর৷ তিনি সেখানে সভায় বক্তব্যও রাখেন৷ সভার কাজ শেষ হওয়ার পর গাড়িতে করে কর্মী সমর্থকরা বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল৷


গাড়িতে উঠে কর্মী সমর্থকরা যখন স্থানীয় পার্টি অফিসের সামনে যায় তখনই ত্রিশ চল্লিশ জনের দুসৃকতি দল পাথর ছুড়ে মারতে থাকে ভাড়া করে ওই বাসে৷ বাসের জানালা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ তাছাড়া লাঠি সোটা নিয়েও হামলা চালানো হয়৷ তাতে কমপক্ষে ন! জন আহত হয়েছেন৷ এমনকি গাড়ির চালককেও মারধর করা হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে চালক বাস নিয়ে আগরতলা শহরের দিকে ছুটে আসে এবং কোনও রকমে আগরতলা পূর্ব থানায় বাসটি ঢুকিয়ে দেয়৷ পুলিশ, আহতদের সাথে সাথে আগরতলা সরকারী মেডিকেল কলেজের ট্রমা সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছে৷ অনেকের মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে৷


এদিকে, প্রাক্তন বিধায়ক পবিত্র কর অভিযোগ করেছেন, এদিন যারা হামলা চালিয়েছে তারা ত্যেকেই বিজেপি দলের৷ তারা খয়েরপুরে বাসে হামলা চালিয়েই থেমে থাকেনি৷ চালক যখন বাস চালিয়ে আগরতলার দিকে আসে৷ তখন পিছন পিছন ধাওয়া করে হামলাকারীরা৷ চালক সাহসিকতার পরিচয় দিয়ে প্রাণ রক্ষার্থে পূর্ব থানায় ঢুকিয়ে দেয় বাসটি৷ তখন হামলাকারীরা পিছু হটে৷ তিনি বলেন, খয়েরপুরে হামলার ঘটনা পুলিশের সামনে সংঘটিত হয়েছে৷ কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷ পুলিশের এই ভূমিকায় তিনি গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন৷


এদিকে, আজকে খয়েরপুর বাজারে সিপিএমের ডাকা মিছিল চলাকালে বিজেপি কার্যকর্তা রাকেশ সাহা এবং রাকেশ দেবনাথ তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিলো৷ তাদের সামনে মিছিল পৌঁছানোর পর বিজেপির কার্যকর্তা হিসাবে চিহ্ণিত করে তাদের ওপর আচমকা পবিত্র করের দুষৃকতীরা আক্রমণ সংগঠিত করে৷ তাতে তারা বেহুশ হয়ে রাস্তার ধারে পড়ে যায় ৷ বিজেপির অন্যান্য কার্যকর্তারা, সাধারণ মানুষ যখন আসে তখন তাদেরকে হাসপাতলে নিয়ে যাওয়া হয় এবং জানা যায় দুজনেরই হাতে প্রচন্ড আঘাত পেয়েছে৷ মাথায়ও আঘাত পেয়েছে৷ আক্রমণকারী দের চিহ্ণিত করা হয়েছে৷

তাব মধ্যে রয়েছে গৌতম দত্ত ,প্রদীপ কর , সদারঞ্জন দেব , পরেশ পাল , তরুণ দত্ত , শিবু পাল৷ তাদের নেতৃত্বে তাদের সাঙ্গ-পাঙ্গরা সংগঠিতভাবে পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনাকে ঘটিয়েছে৷ ২৫ বছরের মতো এখনো শান্তির পরিবেশ কে নষ্ট করছে সিপিএম৷ বিজেপির পক্ষ থেকে এফআইআর করা হয়েছে তাদের নামে৷ বিজেপি এই ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানায় এবং প্রশাসনের কাছে সুষ্ঠ এবং কঠোর শাস্তির দাবি জানায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top