News Flash

  • Home
  • Uncategorized
  • এনসিপি-কংগ্রেস বৈঠক সোমবার
Image

এনসিপি-কংগ্রেস বৈঠক সোমবার

মুম্বই, ১৭ নভেম্বর (হি.স.) : এখনও মহাজটে মহারাষ্ট্রের মসনদ | পিছিয়ে গেল এনসিপি ও কংগ্রেসের পূর্ব নির্ধারিত বৈঠক | রবিবার এনসিপি নেতা শরদ পাওয়ার ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর ওই বৈঠক হওয়ার কথা ছিল৷ যা পিছিয়ে হচ্ছে সোমবার৷ জানা গেছে আজই দিল্লি উড়ে যাচ্ছেন এনসিপি প্রধান৷

সোমবার সারা দেশের নজর কাল থাকবে দিল্লির দিকে৷ কারণ আগামীকাল মহারাষ্ট্রের জট কাটাতে দুই এনসিপি নেতা শরদ পাওয়ার ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর ওই বৈঠক ৷ মহারাষ্ট্রের সরকার গড়া নিয়ে ওই বৈঠকে একটি রফা সূত্র বেড়িয়ে আসবে বলে আশাকরা হচ্ছে | এর আগে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গেও তাঁদের কথা হবে৷ তার আগে তিন দল ঘোষণা করে কমন মিনিমাম এজেন্ডা তৈরি হয়ে গেছে৷ শিবসেনাকে মুখ্যমন্ত্রী পদ ছাড়ছে কংগ্রেস ও এনসিপি৷ শনিবার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করার কথা ছিল৷ কারণ প্রতিনিধি দলের সদস্যরা নিজেদের কেন্দ্রে ব্যস্ত ছিলেন৷ ফলে সেই বৈঠক বানচাল হয়ে যায়৷ এই বৈঠকের নতুন করে কোনও পরবর্তী তারিখ নির্ধারিত হয়নি৷ খাড়গে বলেন, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও এনসিপি নেতা শরদ পাওয়ার বৈঠক করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন৷ সেই মতো এগানো হবে৷ তিনি আরও বলেন, তাঁদের বৈঠকের পর পরবর্তী রণকৌশল ঠিক করা হবে৷

মহারাষ্ট্রে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ সরকার গঠন নিয়ে বিজেপি ও শিবসেনার দড়িটানাটানি অনেক দূর গড়িয়েছিল৷ কেয়ারটেকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ গত সপ্তাহে পদত্যাগ করেছেন৷ পরে জারি হয় রাষ্ট্রপতি শাসন৷ এরপরেও হাল ছাড়েননি পাওয়াররা৷ এখনও সরকার গড়ার চেষ্টা চালাচ্ছে এনসিপি, শিবসেনা ও কংগ্রেস৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top